কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

সোশ্যাল মিডিয়ার কারণেই ভেঙে যেতে পারে সম্পর্ক

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন না এমন মানুষের সংখ্যা কম। মানুষ বিভিন্ন কারণে ব্যস্ত থাকে। আর সেই শত ব্যস্ততার মাঝেই সোশ্যাল মিডিয়া ব্যবহারের মাধ্যমে আনন্দ-বিনোদন উপভোগ করেন। সেই সঙ্গে একে অপরের সঙ্গে সংযুক্ত থাকা যায়।

তবে দেখে গেছে, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক সম্পর্ক ভেঙে গেছে। বৈবাহিক সম্পর্ক, পারিবারিক জীবন, বন্ধুবান্ধব সব সম্পর্কেই বাড়ছে দূরত্ব। সোশ্যাল মিডিয়া সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি করছে। এতে মানুষের মধ্যে ঘনিষ্ঠতা শেষ হয়ে যাচ্ছে।

আবার অনেক ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া থেকে সম্পর্কের মধ্যে সন্দেহ সৃষ্টি হচ্ছে। সেই সন্দেহ থেকে সম্পর্কে বিচ্ছেদ হচ্ছে। এজন্য সম্পর্ক টিকিয়ে রাখতে হলে অবশ্যই সোশ্যাল মিডিয়া ব্যবহারে কিছু নিয়ম মেনে চলতে হবে।

সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার বন্ধ করুন

আপনি অবসর সময়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতেই পারেন। কিন্তু বর্তমানে অনেকেই ঘণ্টার পর ঘণ্টা সময় কাটান সোশ্যাল মিডিয়ায়। দিনের বেশিরভাগ সময়ই কেটে যায় সেখানে। এই অভ্যাস আপনার সঙ্গীর ভালো না লাগাই স্বাভাবিক। আপনার সঙ্গী আপনার সঙ্গে থাকার সময়ও আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে চলেছেন। অথবা আপনার সঙ্গী হয়তো সারাদিন আপনাকে অনলাইনে দেখছেন। এখান থেকেই শুরু হয় বিতর্ক। তাই যতটা সম্ভব এই অভ্যাস ত্যাগ করার চেষ্টা করুন।

সঙ্গীর পোস্টে লাইক ও কমেন্ট করুন

বন্ধুবান্ধব থেকে আত্মীয়স্বজন, সবার পোস্টেই আপনি লাইক ও কমেন্ট করেন। কিন্তু আপনার ভালোবাসার মানুষের কোনো পোস্ট দেখলেই আপনি তা এড়িয়ে যান। এমনটা কখনোই করবেন না। আপনার সঙ্গী সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু পোস্ট করলে তাতেও লাইক, কমেন্ট করুন। তাহলেই আপনাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়বে, সম্পর্ক দৃঢ় হবে।

সঙ্গীর সঙ্গে ফটো দিন

সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যে আপনার সঙ্গীর সঙ্গে তোলা ফটো শেয়ার করতে পারেন। সেখানে সুন্দর একটি ক্যাপশন দিন। তবেই আপনার ভালোবাসার মানুষ খুশি হবেন। তিনি বুঝবেন যে, আপনি তার খেয়াল রাখেন, তার কথা চিন্তা করেন এবং তাকে অগ্রাধিকার দেন।

সঙ্গীর পোস্ট দেখে হিংসা করবেন না

সোশ্যাল মিডিয়ায় আপনার সঙ্গীর করা পোস্টে লাইক বা কোনো কমেন্ট দেখে ঈর্ষা করবেন না। এ বিষয়টিকে খুব সহজভাবে দেখুন। আপনি এ বিষয়গুলো যতটা সহজ করে দেখবেন, সম্পর্কে ঝামেলার আশঙ্কা ততটা কম থাকবে।

সরাসরি কথা বলুন

ফোনে কথা বলা বা অনলাইন কমিউনিকেশনে অনেক সময় মনের ভাব ঠিকমতো প্রকাশ করা যায় না। ফলে ভুল বোঝাবুঝি আরও বাড়ে। সেখান থেকেই বিতর্কের জন্ম হয়। তাই সঙ্গীর সঙ্গে সরাসরি কথা বলুন। এতে আপনারা একে অপরের আবেগ, অনুভূতি বুঝতে পারবেন।

গোপনীয়তা বজায় রাখুন

সোশ্যাল মিডিয়া মানুষকে ব্যক্তিগত তথ্য এবং অভিজ্ঞতা শেয়ার করতে উৎসাহিত করে। অনেক সময় প্রেমিক-প্রেমিকারা না বুঝেই নিজেদের ব্যক্তিগত বিষয় বা অন্তরঙ্গ মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে। যা একেবারেই করা উচিত নয়। গোপন বিষয় সর্বদা নিজেদের মধ্যে রাখা উচিত। গোপনীয়তার অভাবেই একে অপরের প্রতি বিশ্বাস ভেঙে যেতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ, তালিকায় আরও ১৬ অঞ্চল

যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ১২ কিলোমিটার তীব্র যানজট

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা

মিরপুরের পূরবী মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

আনন্দভ্রমণ শেষে ফেরার পথে প্রাণ গেল ২ বন্ধুর

দিল্লিতে নিজ ফ্ল্যাটে খুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, রহস্য ঘনীভূত

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল অধিদপ্তর

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে

আগামী সপ্তাহে উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং

১০

আশুলিয়ায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪

১১

দিল্লির হোটেলে আগুন দেখে পালান মালিক, গ্রেপ্তারের পর দিলেন স্বীকারোক্তি

১২

ক্ষেপণাস্ত্র হামলায় দুমড়েমুচড়ে গেল ইসরায়েলি ট্যাংক

১৩

বজ্রপাতে কিশোর ছেলের মৃত্যু, আহত মা

১৪

প্রস্তুতি ম্যাচে ফ্রান্সকে হারিয়ে আইভরি কোস্টের চমক

১৫

সিরাজগঞ্জে বাসচাপায় দম্পতিসহ নিহত ৩

১৬

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার টার্গেট কিউবার প্রেসিডেন্ট

১৭

বিশ্ব পরিবেশ দিবস আজ

১৮

পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৯

দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

২০
X