কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০৮:৪৯ এএম
অনলাইন সংস্করণ

আপনার টুথব্রাশের মেয়াদ আছে কী, না থাকলেই বিপদ!

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

আমরা প্রতিদিন এক বা একাধিক সময় টুথব্রাশ ব্যবহার করে থাকি। আমরা কি জানি একটি টুথব্রাশ কতদিন ব্যবহার করা যায়। টুথপেস্টের মোড়কের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখা থাকলেও টুথব্রাশের মেয়াদ সাধারণত লেখা থাকে না। এজন্য ব্রাশ ঠিক কত দিন পর পর বদলানো প্রয়োজন তা অনেকেরই অজানা।

সব পণ্যের একটি নির্দিষ্ট মেয়াদ থাকে। আমরা প্রতিদিন দেহের জন্য যেসব সামগ্রী ব্যবহার করি সেসবের মেয়াদবিধি নিজেদের জন্যই জানাটা জরুরি। বিশেষ করে সাবান, শ্যাম্পু, তেল, টুথপেস্টের মেয়াদ। কথায় আছে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা উচিত, তাই দাঁতের যত্নে টুথব্রাশের মেয়াদটা জানা উচিত।

প্রতি তিন মাস পর পর দাঁত মাজার ব্রাশ বদলানো উচিত। তবে ব্যক্তিভেদে সময়টা আরও কম হতে পারে। তবে কোনোভাবেই তিন মাসের বেশি একটি টুথব্রাশ ব্যবহার করা উচিত নয়।

এ ছাড়াও কোনো অসুস্থতা, বিশেষ করে ভাইরাস রোগ থেকে সেরে ওঠার পর অবশ্যই টুথব্রাশ বদলে ফেলবেন। বিশেষ করে মৌসুমি জ্বর, কাশি, ঠান্ডা থেকে সেরে ওঠার পর যত দ্রুত সম্ভব টুথব্রাশ বদলে ফেলা উচিত। কারণ, রোগ সেরে গেলেও রোগের জীবাণু লেগে থাকতে পারে টুথব্রাশে।

ব্রাশ না বদলালে যা হতে পারে-

টুথব্রাশ পরিবর্তন না করলে ব্রাশের কার্যকারিতা কমতে থাকে। ঠিকভাবে দাঁত পরিষ্কার হবে না। দাঁতের কোনায় খাবারের কণা ও জীবাণু জমে থাকতে পারে। দাঁতের গোড়ায় খাবার জমে শক্ত হয়ে পাথর সদৃশ বস্তুতে পরিণত হয়, যা দাঁতের গোড়া ক্ষয় করে, মাড়ি আলগা হয়ে পড়ে।

নিয়মিত যে ব্রাশটি ব্যবহার করেন সেটি দাঁত মাজার পর খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। প্রতি সপ্তাহে অন্তত এক দিন গরম পানি দিয়ে ব্রাশ পরিষ্কার করতে হবে। এতে করে ভেতরে জমে থাকা জীবাণু পরিষ্কার হয়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগালের একাদশ ঘোষণা

এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১০

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

১১

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

১২

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

১৩

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

১৪

বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী

১৫

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

১৬

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

১৭

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

১৮

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

১৯

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

২০
X