কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০৬:৫৩ এএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ০৬:৫৯ এএম
অনলাইন সংস্করণ

পুরনো টুথব্রাশ ফেলে না দিয়ে যে কাজে লাগাতে পারেন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

আমাদের প্রতিদিনকার জীবনযাপনে যেসব জিনিস ব্যবহার করে থাকি তার মধ্যে অন্যতম হল টুথব্রাশ। দাঁত ও মাড়ির ভালো রাখার জন্য টুথব্রাশের কোনো বিকল্প নেই। তবে দীর্ঘদিন একই ব্রাশ ব্যবহার করা মোটেও স্বাস্থ্যকর নয়। টানা তিন মাসের বেশি সময় ধরে একই টুথব্রাশ ব্যবহার করে দাঁতের ক্ষতি ডেকে আনতে পারেন আপনি।

তবে টুথব্রাশ পুরনো হলেও ফেলে দিতে নেই। পুরনো টুথব্রাশ তো চাইলেই অন্য কাজেও ব্যবহার করতে পারেন। ঠিক কী কাজে পুরনো টুথব্রাশ ব্যবহার করতে পারেন তারই উত্তর থাকছে আজকের প্রতিবেদনে।

আপনার ফেলে দেওয়া পুরনো টুথব্রাশ দিয়ে অনায়াসে নিজের ব্যবহারের জুতা পরিষ্কার করে নিতে পারেন। বিশেষ করে সেই খাঁজগুলো, যেখানে সাধারণত বড় ব্রাশ পৌঁছায় না।

তাছাড়া জানলায় খাঁজে আটকে থাকা ময়লাগুলো ঝেড়ে ফেলতে পারেন বাতিল টুথব্রাশ দিয়ে।

আপনার পছন্দের সোনা কিংবা রুপার গয়নায় ময়লা জমতে বেশি সময় লাগে না। সেই ময়লা পরিষ্কার করা কিন্তু বেশ কঠিন। এই কঠিন কাজটিই একেবারে সহজ হয়ে যায় পুরনো টুথব্রাশ ব্যবহার করলে। কারণ এর মাধ্যমে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কোনায় পৌঁছে যাওয়া যায়।

আরও পড়ুন: চেষ্টা করেও কমছে না পেটের মেদ?

টুথব্রাশ আবার মাঝে মাঝে হেয়ার ব্রাশ হয়ে যায়। যারা নিজে নিজে চুলে রং করতে পছন্দ করেন তারা এটি ধুয়ে নিয়ে অনায়াসেই ব্যবহার করতে পারেন। চুল ভালো রাখতে অনেকে মেহেদী ব্যবহার করেন। সেই ক্ষেত্রেও পুরনো টুথব্রাশ বেশ কার্যকর।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, গুজবে কান না দেওয়ার আহ্বান

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

জিয়াউর রহমান হত্যা / গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

আর সংসদ অভিমুখে মিছিল করবে না ‘ককরোচ পার্টি’

কাতারের উপহার / নতুন এয়ারফোর্স ওয়ানকে আরও শক্তিশালী করা হবে: ট্রাম্প

ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা

সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

১০

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

১১

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৩

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

১৪

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৫

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

১৬

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১৭

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১৮

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১৯

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২০
X