কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার আগে যা করবেন

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

সারা বছর একটানা কাজ করার পর লম্বা ছুটি ঈদ উৎসবের আনন্দ বাড়িয়ে দেয় বহুগুণে। এরই মধ্যে ঈদের ছুটিতে অনেকেই বাসা-বাড়ি ছেড়ে গ্রামে ছুটছেন। ঈদের ছুটিতে কেউ এক সপ্তাহ আবার কেউ ১০ দিন বাড়ির বাইরে থাকেন। আবার কেউবা একমাস পর্যন্ত বাড়ির বাইরে থাকেন।

তবে কোথাও দীর্ঘদিনের জন্য যাওয়ার আগে অবশ্যই নিজের ঘরটি পরিপাটি করে রেখে তবেই বের হওয়া উচিত। নইলে ঘটতে পারে মারাত্মক বিপদ!

নিজের ঘরটিকে কখনই এলোমেলোভাবে ফেলে রেখে যাওয়া ঠিক না। এক্ষেত্রে ঈদের পর ফিরে এসে বাড়ির সবকিছু গোছানো এবং ক্ষয়ক্ষতিহীনভাবে ফিরে পেতে কয়েকটি কাজ গুছিয়ে যাওয়া উচিত। এমনকি নিরাপত্তার খাতিরে বেশ কিছু বিষয় মাথায় রেখে তবেই বের হওয়া উচিত ঘর থেকে।

আসুন জেনে নেওয়া যাক কোথাও যাওয়ার আগে ঘর কীভাবে গুছিয়ে রাখতে হবে-

ছুটিতে বাসা থেকে বের আগে প্রতিটি ঘর গুছিয়ে রাখুন এবং ময়লা-আবর্জনা পরিষ্কার করুন। কোথাও বের হওয়ার আগে অনেকেই তাড়াহুড়োতে ঘর নোংরা করে বেরিয়ে পড়েন। এতে ফিরে এসে নোংরা ঘর দেখলে মেজাজ আরও খারাপ হয় এমনকি তাৎক্ষণিক ঘর পরিষ্কার করতে গিয়ে বিপাকে পড়েন কেউ কেউ। তাই বের হওয়ার আগে অবশ্যই ঘর পরিষ্কার করে যাওয়া উচিত।

বাসা ছাড়ার আগে ঘরের ময়লা আবর্জনা ফেলে দিন। তা না হলে সেগুলো পচে-গলে ঘরভর্তি দুর্গন্ধ ছড়াবে। বাড়ির অন্যান্য ঘরগুলো তো বটেই, বিশেষ করে রান্নাঘর পরিষ্কারের সময় বেশি মনোযোগী হতে হবে। দীর্ঘদিনের জন্য ঘরের বাইরে গেলে অবশ্যই ফ্রিজ খালি করুন। ফ্রিজে যদি পচনশীল খাবার থাকে তাহলে তা ফেলে দিতে হবে অথবা খেয়ে নিন। এ ছাড়া ফ্রিজ খালি করে বন্ধ রেখে গেলে বিদ্যুৎ খরচও বাঁচবে।

একই সঙ্গে ঘরের সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস আনপ্লাগ করুন। বাড়িতে এয়ার কন্ডিশনার থাকলে সেটি বন্ধ করতে হবে এবং আনপ্লাগ করতে হবে। গিজার থাকলে সেটিও আনপ্লাগ করে রাখুন। ওয়াশিং মেশিনের ক্ষেত্রেও একই কাজ করা জরুরি। ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই ফ্যান, লাইটসহ যাবতীয় পাওয়ার সুইচ বন্ধ করে যান। না হলে ঘটতে পারে দুর্ঘটনা।

কম্পিউটারের সংযোগ এবং ওয়াইফাই সংযোগ বন্ধ করে যান। গ্যাসের চুলা অনেক সময় ঠিকভাবে বন্ধ হয় না। আগুন না জ্বললেও দেখা যায় আস্তে আস্তে গ্যাস বের হচ্ছে চুলা থেকে। সেক্ষেত্রে বিস্ফোরণ ঘটার ঝুঁকি বেড়ে যায়। তাই ঘর থেকে বের হওয়ার পূর্বে অবশ্যই গ্যাসের চাবি ঠিকমতো বন্ধ করেছেন কি না তা যাচাই করুন।

ঘরের জানালা ও দরজা বন্ধ করা হয়েছে কি না চেক করুন। যেহেতু বর্ষাকাল তাই যে কোনো সময়েই ঝড় বৃষ্টি হতে পারে। তাই ঘর ছাড়ার আগে জানালা-বারান্দার দরজাগুলো ভালো করে বন্ধ করুন। ছুটিতে ঘর ছেড়ে যাওয়ার আগে ঘরের ফার্নিচার ঢেকে রাখুন। এতে ধূলা-বালিমুক্ত থাকবে ফার্নিচারগুলো।

অনেকের ঘরেই নগদ অর্থসহ গহনা থাকে। এসব মূল্যবান জিনিস অবশ্যই নিরাপদ কোনো স্থানে রাখতে হবে। প্রয়োজনে ব্যাংকের লকারে অথবা নিকট আত্মীয়ের কাছেও রেখে দিন। ঘর ছাড়ার আগে অবশ্যই সব পানির ট্যাপগুলো পরীক্ষা করে নিন। ট্যাপ যদি খোলা থাকে, তা বন্ধ করুন।

এমনকি বাথরুমে মগ, বালতি ও বদনায় পানি রাখবেন না। দীর্ঘদিন জমে থাকা পানিতে মশার প্রজনন ঘটতে পারে। আপনার এ কয়েকটি পদক্ষেপ দীর্ঘসময়ের ছুটিকে করবে নিশ্চিন্ত ও আনন্দময়। এ কাজগুলো শেষ করে বাসা থেকে বের হলে, ফিরে এসে আর দ্রুত পরিষ্কার পরিচ্ছন্নতা করতে ব্যস্ত হতে হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুর কোলে গন্ধগোকুল, পেছনে সজারু: ভাইরাল ভিডিওর আসল ঘটনা

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৬ ফুটের বেলিন তিমি

এক ইলিশের দাম ৯ হাজার টাকা

যে কারণে বাতিল হলো কেটি পেরির বহুল প্রতীক্ষিত কনসার্ট

চট্টগ্রামে ইউনিভার্সিটি অব বার্মিংহামের ক্যাম্পাস চালুর উদ্যোগ

বাড়িতে আমার চেয়েও মেসির গুরুত্ব বেশি: অস্কারজয়ী হলিউড তারকা

ভোটার হতে এসে রোহিঙ্গা যুবক আটক

জীবিকার তাগিদে গিয়েছিলেন ক্ষেতে, হঠাৎ বজ্রপাতে হারালেন প্রাণ

সায়েদাবাদ বাসস্ট্যান্ডে অভিযানে পরিত্যক্ত বাস সরাল ডিএসসিসি

আল-আরাফাহ্ ব্যাংকের বিসিএমডি প্রধান হিসেবে মাসুম মিজানের যোগদান

১০

বিশ্বকাপ থেকে বিদায়ের পর জর্ডানের অনন্য নজির

১১

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১২

ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষকদের সাক্ষাৎ, কৃতজ্ঞতা প্রকাশ

১৩

ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত ‘ইউরোবাইক’-এ বাংলাদেশের অংশগ্রহণ

১৪

ইরানের মধ্যে ‘নতুন শক্তি’ তৈরি হয়েছে: সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৫

স্বাস্থ্য বাজেটে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ

১৬

ব্যক্তিগত ও দলীয় বিতর্কের মঞ্চে পরিণত হয়েছে সংসদ : গাজী আতাউর

১৭

সাড়ে ৬ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

ফেভারিটের মর্যাদা হারিয়েছে ব্রাজিল: রোনালদো

১৯

উত্তরা ক্লাবে ইবিয়ান ক্লাবের মতবিনিময়

২০
X