কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৩, ০৯:০৭ এএম
অনলাইন সংস্করণ

ইতিহাসে আজকের এই দিনের স্মরণীয় ঘটনা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

একটি নির্দিষ্ট দিনে ঘটে যাওয়া ঘটনা ও উন্নয়নকে কেন্দ্র করে রচিত হয় ইতিহাস। সেই সঙ্গে উন্মোচিত হয় পৃথিবীর নতুন নতুন দিগন্ত। পেছন ফিরে তাকালে জানা যায়, আজকের এই দিনে এমন অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু হয়েছে।

বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনার কারণে ইতিহাসে আজ রোববার দিনটিও অনেক গুরুত্বপূর্ণ। তাই চলুন, একনজরে দেখা নেওয়া যাক ইতিহাসের আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি ১৫০৯ - ক্যাথরিনকে ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরির বিয়ে। ১৭২৭ - দ্বিতীয় জর্জ ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত। ১৭৬০ - মহীশুরের নবাব হায়দার আলির সঙ্গে ব্রিটিশদের যুদ্ধ শুরু হয়। ১৮৪৬ - মৌলবি ফরিদ উদ্দিন খাঁর সম্পাদনায় বহুভাষিক সাপ্তাহিক পত্রিকা ‘জগদুদ্দীপক ভাস্কর’ প্রকাশ হয়। ১৮৫৫ - বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে প্রথমবারের মতো সূর্য রশ্মির বিভাজন আবিষ্কার করা হয়। ১৯৪২ - সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ফ্যাসিবাদবিরোধী সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৮১ - ইরানে ভূমিকম্পে দেড় হাজার লোক নিহত। ১৯৯১ - নোবেল শান্তি পুরস্কার ভূষিত মাদার তেরেসা বাগদাদ সফরে যান। ২০০৭ - বাংলাদেশে চট্টগ্রাম মহানগরীতে ভয়াবহ প্লাবন ও পাহাড়ধসের ঘটনায় কমপক্ষে ৮৪ জন নিহত হন। ২০১৭ - চট্টগ্রামসহ রাঙামাটি ও বান্দরবানে দুদিনের টানা বর্ষণে পাহাড়ধসের ঘটনায় কমপক্ষে ১২৫ জন নিহত হন।

জন্ম ১৫৭২ - ইংরেজ কবি নাট্যকার বেন জনসন। ১৮৯৭ - ভারতের বিপ্লবী রাম প্রসাদ বিসমিল। ১৮৯৯ - নোবেলজয়ী (১৯৬৮) জাপানি সাহিত্যিক ইয়াসুনারি কাওয়াবাতা। ১৯০১ - সাহিত্যিক ও প্রাবন্ধিক প্রমথনাথ বিশী। ১৯৪৭ - বিহারের রাজনীতিবিদ লালু প্রসাদ যাদব। ১৯৫১ - ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার কলিস কিং। ১৯৬২ - ব্রাজিলীয় সাবেক ফুটবলার ও কোচ মানো মেনেজেস। ১৯৬৯ - মার্কিন অভিনেতা ও প্রযোজক পিটার ডিংকলেজ। ১৯৮৬ - নিউজিল্যান্ডের ক্রিকেটার মিচেল ম্যাকক্লেনাগান। ১৯৮৯ - জিম্বাবুয়ের ক্রিকেটার রিচমন্ড মুতুম্বামি। ১৯৯১ - ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার স্তাফানি টেলর।

মৃত্যু ১৮৬০ - পণ্ডিত ও গ্রন্থকার রামকমল ভট্টাচার্যের আত্মহত্যা। ১৯০৩ - সার্বিয়ার রাজা আলেকজান্ডার ও রানি দ্রাগা বেলগ্রেডে আততায়ীর হাতে নিহত। ১৯৩৬ - মার্কিন লেখক রবার্ট ই. হাওয়ার্ড। ১৯৬২ - চলচ্চিত্র ও নাট্যাভিনেতা ছবি (শচীন্দ্রনাথ) বিশ্বাস। ১৯৭০ - নারীনেত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী ও দেশব্রতী লীলা রায়ের (নাগ)। ১৯৭৯ - মার্কিন চলচ্চিত্র অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা জন ওয়েন। ২০০৫ - পর্তুগালের ১০৩তম প্রধানমন্ত্রী ভাস্কো গনসালভস। ২০১৬ - জার্মান বংশোদ্ভূত ইংরেজ ক্রিকেটার ডোনাল্ড কার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১০

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

১১

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১২

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

১৩

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

১৪

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১৫

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১৬

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১৮

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৯

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

২০
X