কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৪, ১২:১০ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৪, ১২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

তীব্র গরমে যে ৫ সবজি না খাওয়াই ভালো

পুরোনো ছবি
পুরোনো ছবি

প্রচণ্ড গরমে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। অসহনীয় গরমে কয়েকটি সবজি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। না হলে ডিহাইড্রেশন থেকে শুরু করে গ্যাস, অ্যাসিডিটি, ডায়ারিয়াসহ নানা সমস্যায় পড়ার আশঙ্কা থাকে। চলুন জেনে নেওয়া যাক গরমে কোন সবজিগুলো এড়িয়ে চলা ভালো-

বেলমরিচ

অনেকেই নিরামিষ রান্নাবান্নায় বেলমরিচ ব্যবহার করে থাকেন। তা ছাড়া সালাদ তৈরিতেও বেলমরিচ থাকে। বেলমরিচ উপকারী হলেও হজম হতে সময় নেয়। তাই গরমে সহজপাচ্য খাবার খাওয়া জরুরি। সেই কারণেই বেলমরিচ খেতে নিষেধ করা হয়। না হলে হজমে গোলমাল বেড়ে যেতে পারে।

মুলা

মুলা সবজি অনেকেই পছন্দ করেন না কিন্তু মুলার উপকারিতা নিয়ে প্রশ্ন তোলার উপায় নেই। উপকারী হলেও মুলা গরমে না খাওয়াই শ্রেয়। তীব্র গরমে মুলা না খাওয়ায় ভালো। কারণ এই সবজি শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে। ফলে পেট গরম হয়ে নানা রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

পেঁয়াজ

পেঁয়াজ ছাড়া রান্নার কথা চিন্তা করা যায় না। রান্নায় স্বাদ আনতে পেঁয়াজের ভূমিকা অনবদ্য। তবে পেঁয়াজ দিয়ে রান্না করা সুস্বাদু খাবার প্রতিদিন খেলে পেট গরম হতে পারে। তবে সালাদ হিসেবে কাঁচা পেঁয়াজ খাওয়া যেতে পারে। কারণ কাঁচা পেঁয়াজ শরীর ঠান্ডা রাখে।

রসুন

রসুনের গুনাগুন বর্ণনা করে শেষ করা যাবে না। রসুনের কারণে যেকোনো সাধারণ রান্নার স্বাদ অসাধারণ হয়ে ওঠে। তবে রসুন গরমে যত কম খাওয়া যায়, ততই ভালো। রসুন শরীর গরম করে তোলে। শীতকালে রসুন খাওয়া যতটা স্বস্তির, গরমে ঠিক ততটাই অস্বস্তির হয়ে উঠতে পারে।

কুমড়া

পাঁচমিশালি তরকারি রান্না করতে কুমড়ার জুড়ি নেই। তবে গরমে কুমড়া বেশি খাওয়া ঠিক হবে না। কুমড়াতে রয়েছে অতি উচ্চ মাত্রার কার্বোহাইড্রেট, যা সহজে হজম হয় না। তাই তীব্র গরমে কুমড়া কম খেতে হবে। না হলে পেটে গোলমাল হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় পাল্টা হামলাও থামিয়েছে ইরান

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

১০

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

১১

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

১২

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

১৩

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

১৪

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

১৫

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

১৬

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে কতদিন 

১৭

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

১৮

লেবাননের সার্বভৌমত্বের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান

১৯

২৭ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

২০
X