কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে দেড় ঘণ্টায় ৩৭ মিলিমিটার বৃষ্টি

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

রাজধানীতে দেড় ঘণ্টায় ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এ তথ্য জানান।

তিনি বলেন, দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত রাজধানীতে ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আমাদের পূর্বাভাস ছিল আজ সারা দেশে বৃষ্টি হবে। সারা দেশেই বৃষ্টিপাত হচ্ছে। তবে সারা দেশের মোট বৃষ্টিপাতের তথ্য পেতে বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আরেক আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, চলতি মাসের (জুলাই) প্রায় পুরো সময়ে সারা দেশে থেমে থেমে মাঝারি থেকে ভারি বৃষ্টি চলতে পারে।

আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় গত কয়েকদিন ধরে সারা দেশেই বৃষ্টি হচ্ছে, যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। ভারি বৃষ্টিপাতের কারণে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চল পানিতে ডুবে গেছে। বান্দরবানে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। বিভিন্ন জায়গায় পাহাড়ধসের শঙ্কায় মাইকিং করা হচ্ছে।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

এদিকে, আষাঢ়ের ভারি বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। প্রস্তুতি না থাকায় বৃষ্টি থেকে বাঁচতে নিরাপদ স্থাপনার নিচে অবস্থান নিচ্ছেন লোকজন। এ ছাড়া সড়কে পানি জমে যাওয়ার কারণে যান চলাচলে ব্যাঘাত ঘটায় রাস্তায় চলাফেরা লোকজনও ভোগান্তিতে পড়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X