কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০৬:০০ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশে আমরা প্রতিযোগিতা করতে পারছি না : শিক্ষা উপমন্ত্রী

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির ৭ম সমাবর্তনে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করছেন শিক্ষা উপমন্ত্রী। ছবি : কালবেলা
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির ৭ম সমাবর্তনে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করছেন শিক্ষা উপমন্ত্রী। ছবি : কালবেলা

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, বিশ্ববিদ্যালয়ের অর্থ দেশের গণ্ডির মধ্যে নিজেকে আটকে রাখা নয়, সারা বিশ্বই শিক্ষার্থীদের কর্মজগত। সেখানে প্রবেশের যোগ্যতা অর্জনে তাদের প্রস্তুতি নিতে হবে। এর জন্য ভাষা শেখার প্রয়োজন হলে ভাষা শিখতে হবে। ইউরোপের বিভিন্ন দেশে জনসংখ্যার ঘাটতি রয়েছে, জাপানে ঘাটতি সৃষ্টি হয়েছে, মধ্যপ্রাচ্যে আগে থেকেই ছিল। তাদের যেসব উন্নত মানের কাজ প্রতিবেশী দেশগুলোর বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা সেখানে গিয়ে নিয়ে নেয়, আমরা সেখানে প্রতিযোগিতা করতে পারছি না। কারণ, আমরা আত্মবিশ্বাসের দিক থেকে নিজেদের সেভাবে প্রস্তুত করছি না। ভাষা জানার ক্ষেত্রেও নয়।

আরও পড়ুন : অনুষ্ঠানে ডেকে আয়োজকরাই অনুপস্থিত, ফিরে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) ৭ম সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের প্রতিনিধি হিসেবে সভাপতিত্বকালে এসব কথা বলেন তিনি। রাজধানীর অদূরে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই সমাবর্তন অনুষ্ঠিত হয়।

শিক্ষা উপমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ভাবনা হলো- বিশ্ববিদ্যালয় থেকে সনদ পেয়ে গেছি, তাহলে আমার আর শেখার দরকার নেই, আমাকে একটি চাকরি দিতেই হবে। কিন্তু একটি কোম্পানি কেন আপনাকে চাকরি দেবে? নতুন কিছু শেখার বা পেশাগত দক্ষতা নেওয়ার মানসিকতা না থাকলে কোনো কোম্পানি চাকরি দিতে বাধ্য নয়। শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা দিয়ে প্রমাণ করতে হবে, তারা চাকরি পাওয়ার যোগ্য।

আরও পড়ুন : পহেলা আগস্ট থেকে ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলবে : রেলমন্ত্রী

সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত গ্রাজুয়েটদের উদ্দেশে তিনি বলেন, স্মার্ট, উন্নত বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি, সেই বাংলাদেশে উত্তরণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলেন আপনারা। প্রাতিষ্ঠানিক শিক্ষা আপনাদের ন্যূনতম দক্ষতা দিয়েছে, সনদ দিয়েছে, কিছু অভিজ্ঞতা ও সফট স্কিল দিয়েছে। কিন্তু আমাদের কর্মজীবনের জন্য সেটি অনেকাংশেই যথেষ্ট নয়। বাস্তব জীবনের শিক্ষা যদি আমরা নিতে না পারি, সারা পৃথিবীর নতুন নতুন যে কাজ সৃষ্টি হচ্ছে সেগুলো সম্পর্কে আমরা না জানি, সেগুলোর জন্য প্রস্তুত না হই, লাখ লাখ গ্রাজুয়েটের কর্মসংস্থান কঠিন হয়ে যাবে।

আরও পড়ুন : কম্বোডিয়ার ওপর নিষেধাজ্ঞার সংবাদ দেখে অনেকে আনন্দিত: কাদের

আইইউবিএটির ৭ম সমাবর্তনে সমাবর্তন বক্তা ছিলেন জর্জিয়ার ককেশাস বিশ্ববিদ্যালযয়ের প্রেসিডেন্ট এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. কাখা শেঙ্গেলিয়া। আইইউবিএটি উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রবসহ সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষক, গ্রাজুয়েট শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X