কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

স্কাউটসের নতুন কমিশনার ড. শাহ্ কামাল

ড. মো. শাহ্ কামাল। ছবি : সংগৃহীত
ড. মো. শাহ্ কামাল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার (সিএনসি) পদে নির্বাচিত হয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ড. মো. শাহ্ কামাল।

বাংলাদেশ স্কাউটসের সভাপতি সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত সংস্থাটির ৫২তম বার্ষিক সাধারণ সভায় কাউন্সিলরদের সরাসরি ভোটে তিনি এই পদে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। ড. মো. শাহ্ কামাল দীর্ঘ ৫ দশকেরও বেশি সময় ধরে স্কাউটিং আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে ইউনিট জাতীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন। তিনি বাংলাদেশ স্কাউটসের কোষাধ্যক্ষ, জাতীয় কমিশনার (সংগঠন এবং সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য), জাতীয় উপকমিশনার (উন্নয়ন), গ্রুপ সম্পাদক, গ্রুপ সভাপতি, উপজেলা সভাপতি, জেলা সম্পাদক, জেলা কমিশনার, জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দেশব্যাপী স্কাউট আন্দোলনের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটসের দ্বিতীয় সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘রৌপ্য ইলি’ এবং সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘রৌপ্য ব্যাঘ্র’ পদকে ভূষিত হয়েছেন।

শাহ্ কামাল তিনি কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশ স্কাউটসের হিসাব বিভাগ বিশ্ব স্কাউট সংস্থা কর্তৃক জিস্যাট মূল্যায়নে ১০০ ভাগ সফলতা অর্জন করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

১০

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

১১

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

১২

কমলা নাকি কলা, রক্তে শর্করার জন্য কোনটি বেশি ভালো?

১৩

শ্রীলঙ্কার ক্রিকেটারের সঙ্গে সূর্যবংশীর হাতাহাতি 

১৪

আরও ভূমি দখলের দাবি রাশিয়ার, পাল্টা প্রতিরোধের কথা বলছে ইউক্রেন

১৫

ইরানের সঙ্গে আলোচনার পরবর্তী ধাপ আরও সহজ হবে : ট্রাম্প

১৬

আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল

১৭

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় সরকার অগ্রাধিকার দিচ্ছে : সিসিক প্রশাসক

১৮

আপনার কয়টি পুশ-আপ করতে পারা উচিত? বয়স অনুযায়ী তালিকা দেখে নিন

১৯

হাসপাতাল ছাড়লেন সেই শিবির নেতা জিসান

২০
X