কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

নেটওয়ার্ক বিভ্রাটে গ্রামীণফোন 

গ্রামীনফোনের লোগো
গ্রামীনফোনের লোগো

বেসরকারি খাতের মোবাইল টেলিকম অপারেটর গ্রামীণফোনে স্বল্পকালীন নেটওয়ার্ক বিভ্রাট দেখা দিয়েছে। আজ সোমবার (৮ জুলাই) বিকেলের দিকে গ্রামীণফোনের গ্রাহকরা এ বিভ্রাটের মুখে পড়েন।

কিছু সময়ের জন্য নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যান গ্রাহকরা। তবে গ্রামীণফোন জানিয়েছে, ইতোমধ্যে সমস্যার সমাধান হয়েছে।

গ্রামীণফোন ব্যবহারকারীরা অনেকেই নিজেদের ফোনে নেটওয়ার্ক পাচ্ছিলেন না। ভয়েস কল, ইন্টারনেট ও এসএমএস সেবা বন্ধ হয়ে যায়। তবে সব গ্রাহক এই সমস্যায় পড়েননি। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করে অপারেটরটি।

পাশাপাশি গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী কালবেলাকে বলেন, কারিগরি সমস্যার কারণে আমাদের কিছু সংখ্যক গ্রাহকদের কল ও ইন্টারনেটসেবা ব্যবহার করতে কিছু সময়ের জন্য সমস্যা হয়েছে। ইতোমধ্যে এর সমাধান করা হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে কারিগরি সমস্যার কারণে গ্রামীণফোনের নেটওয়ার্ক-বিভ্রাট ঘটেছিল। এর আগে একই বছরের ফেব্রুয়ারিতে ফাইবার অপটিক কেবল কাটা পড়ায় দুই ঘণ্টা গ্রামীণফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১১

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১২

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৩

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৪

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৫

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৬

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৮

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৯

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

২০
X