জবি প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বিসিএস ও মেডিকেল প্রশ্নফাঁসকারীদের বিচার চায় শিক্ষার্থীরা

গুলিস্তান জিরো পয়েন্ট অবরোধ করা আন্দোলনকারী শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
গুলিস্তান জিরো পয়েন্ট অবরোধ করা আন্দোলনকারী শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

কোটা সংস্কার আন্দোলনের বাংলা ব্লকেড কর্মসূচিতে গুলিস্তান জিরো পয়েন্ট অবরোধ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় বিসিএস, পিএসসি ও মেডিকেল প্রশ্নফাঁসে জড়িতদের বিচার চেয়ে প্লেকার্ড হাতে বিচারের দাবি জানায় তারা।

বুধবার (১০ জুলাই) বিকেলে এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রশ্নফাঁসকারীদের বিচার চেয়ে স্লোগান দিতে থাকে।

কোটা আন্দোলনের মধ্যেই গণমাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পরীক্ষাসহ গত ১২ বছরে ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের চিত্র উঠে আসে। এতে দেশব্যাপী আলোচনার সৃষ্টি হয়। এ প্রশ্নফাঁসের ঘটনায় রাজধানীর পল্টন থানার মামলায় ১৭ আসামি গ্রেপ্তার হয়েছে।

লিখন ইসলাম নামের এক আন্দোলনকারী শিক্ষার্থী বলেন, বাংলাদেশের সব থেকে বড় পরাধীনতা যে এখনো মেধাবীদের কর্মসংস্থান, অর্থাৎ যে জায়গায় হাজারো মেধাবীদের রুটি ও রুজি জড়িত। সেই জায়গায় প্রশ্ন ফাঁস করছেন। তারা পুরো বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে তারা বেঈমানি করে যাচ্ছে যা লজ্জাজনক। এ জন্য আমরা কোটা সংস্কারের সঙ্গে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত সবার বিচার চাই।

এ ছাড়া সিয়াম আহমেদ নামে এক শিক্ষার্থী বলেন, সম্প্রতি গণমাধ্যমে বিসিএস পিএসসি ও মেডিকেল প্রশ্নফাঁসের খবর ভাসছে। এই চক্রে যারা জড়িত আছে তারা দেশ ও জাতির শত্রু। তারা দেশের শত্রু। মেধাবীদের শত্রু। কয়েকজন আইনের হাতে গ্রেপ্তার হলেও অনেক প্রভাবশালী ব্যক্তি ধরা ছোঁয়ার বাইরে।

এদিন সচিবালয় ও গুলিস্থান জিরো পয়েন্টে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হলের শিক্ষার্থীরা অবরোধ করে। পরে বিকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের কয়েক হাজার শিক্ষার্থীরা অংশ নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১০

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১১

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১২

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৩

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৪

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৫

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৬

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৭

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৮

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৯

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

২০
X