ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ০৩:১৮ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৪, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারীরা

বঙ্গভবন থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষার্থীদের প্রতিনিধিদল । ছবি : কালবেলা
বঙ্গভবন থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষার্থীদের প্রতিনিধিদল । ছবি : কালবেলা

সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

রোববার (১৪ জুলাই) বিকাল ৩টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে স্মারকলিপি জমা দেন।

বঙ্গভবন থেকে বের হয়ে শিক্ষার্থীদের প্রতিনিধিদলটি এ তথ্য জানায়।

দুপুর সোয়া ২টার দিকে পুলিশের সহায়তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক প্যানেলের ১২ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল বঙ্গভবনে যায়।

প্রতিনিধিদলে রয়েছেন- সারজিস আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হাসিব আল ইসলাম, রিফাত রশিদ, সুমাইয়া আক্তার, আব্দুল কাদের, নিদ্রা, আশিক, মাহিন, মাসুদ ও সিফাত।

এর আগে, গত ১১ জুলাই শাহবাগ মোড়ে পুলিশের সঙ্গে আন্দোলকারীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এমনকি ব্যারিকেড ভেঙে খানেকটা সামনে অগ্রসর হয় এবং জলকামানের ওপর উঠে উল্লাসও করেন অনেক আন্দোলনকারী। এ ঘটনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা হয়। মামলাটি প্রত্যাহার ও নিজেদের এক দফা দাবি নিয়ে গতকাল বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি হাতে নেয় প্ল্যাটফর্মটি। এ ছাড়া তাদের বিরুদ্ধে করা এই মামলাকে ‘মিথ্যা’ অভিহিত করে তা প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটামও দেয় এ প্ল্যাটফর্মটি।

গতকাল সাড়ে ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, কোটাবৈষম্য নিরসন করে সংসদে আইন পাসের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান ও ২৪ ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রোববার (আজ) সকাল ১১টায় বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা ও মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ড মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

১০

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১১

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১২

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৩

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৪

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৫

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৬

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৭

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৮

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৯

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

২০
X