কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ০৫:১৮ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৪, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়ানোর সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি

আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আদালতে যখন কোনো রায় হয়, তখন কিছু করার নেই। কোর্টের বিষয় কোর্টেই সমাধান হতে হবে।

রোববার (১৪ জুলাই) বিকেলে গণভবনে এক সংবাদ সম্মেলনে কোটা আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, কোটা নিয়ে আন্দোলনকারীরা আইন মানবে না, আদালত মানবে না, সংবিধান চেনে না, সরকার কীভাবে চলে কোনো ধারণাই নেই। তারা শুধু পড়াশোনা করছে, নম্বর পাচ্ছে- এটা ঠিক। ভবিষ্যতে তো তারা নেতৃত্ব দেবে, তাদের এটা জানা উচিত।

সরকারপ্রধান বলেন, কোটার বিষয় আদালতেই সমাধান হবে। তারা আদালতে যাক, বলুক। আদালত যেখানে রায় দিয়েছে, এর বিরুদ্ধে দাঁড়ানোর কোনো অধিকার তো আমার নেই। যতক্ষণ আদালত সমাধান না দেবে, কিছু করার থাকে না।

চীন সফর নিয়ে প্রধানমন্ত্রী বলেন, চীন সফর নিয়ে অনেকে নানা কথা বলে বেড়াচ্ছেন। তারা শুধু আমাকে হেয় করতে এসব বলছেন। আমি এগুলোকে খুব গুরুত্ব দেই না। ১৯৮১ সালে দেশে ফেরার পর থেকে এ ধরনের নেগেটিভ কথা শুনে অভ্যস্ত।

তিনি আরও বলেন, এতে আমার কিছু যায় আসে না। যখন ভারতে গেলাম তখন তারা বলে যে দেশ বেচে দিয়েছি। এগুলো বলেই যাচ্ছে। এটা এক ধরনের মানসিক অসুস্থতা। তাদের প্রতি করুণা হয় আমার।

গত ৮ জুলাই চার দিনের সফরে চীনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সফর সংক্ষিপ্ত করে ১০ জুলাই রাতে দেশে ফিরে আসেন তিনি।

বেইজিংয়ে অবস্থানকালে প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। তিনি গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন। দ্বিপাক্ষিক বৈঠকের পর বাংলাদেশ ও চীন ২১টি সহযোগিতার নথিতে সই এবং নবায়ন করে। এসবের বেশিরভাগই সমঝোতা স্মারক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটাবিরোধী আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১০

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১১

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১২

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৩

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৪

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৫

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৬

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৭

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৮

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৯

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

২০
X