কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ০৪:৫৫ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

কোটা কি তাহলে রাজাকারের নাতি-পুতিরা পাবে, প্রশ্ন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি

মুক্তিযোদ্ধা কোটা নিয়ে এত ক্ষোভ কেন- এমন প্রশ্ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযোদ্ধার নাতি-পুতিরা যদি কোটা সুবিধা না পায় তাহলে কি রাজাকারের নাতি-পুতিরা এ সুবিধা নেবে।

রোববার (১৪ জুলাই) বিকেল ৪টায় গণভবনে তিন দিনের চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, নিজেদের জীবন বাজি রেখে যারা যুদ্ধ করেছিল তাদের জন্যই আজ আমরা স্বাধীন দেশে বাস করছি। আজকে গলা বাড়িয়ে কথা বলতে পারছি। স্বাধীন না হলে পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে চলতে হতো।

প্রধানমন্ত্রী বলেন, চীন সফর নিয়ে অনেকে নানা কথা বলে বেড়াচ্ছেন। তারা শুধু আমাকে হেয় করতে এসব বলছেন। আমি এগুলোকে খুব গুরুত্ব দেই না। ১৯৮১ সালে দেশে ফেরার পর থেকে এ ধরনের নেগেটিভ কথা শুনে অভ্যস্ত।

প্রধানমন্ত্রী বলেন, এতে আমার কিছু যায় আসে না। যখন ভারতে গেলাম তখন তারা বলে যে দেশ বেঁচে দিয়েছি। এগুলো বলেই যাচ্ছে। এটা এক ধরনের মানসিক অসুস্থতা। তাদের প্রতি করুনা হয় আমার।

গত ৮ জুলাই চার দিনের সফরে চীনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সফর সংক্ষিপ্ত করে ১০ জুলাই রাতে দেশে ফিরে আসেন তিনি।

বেইজিংয়ে অবস্থানকালে প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। তিনি গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন। দ্বিপাক্ষিক বৈঠকের পর বাংলাদেশ ও চীন ২১টি সহযোগিতার নথিতে সই এবং নবায়ন করে। এসবের বেশিরভাগই সমঝোতা স্মারক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটাবিরোধী আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X