কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

প্রশ্ন পেয়ে যারা ক্যাডার হয়েছেন, তাদেরও ধরা হবে : প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রশ্ন পেয়ে যারা ক্যাডার হয়েছেন, তাদেরও ধরা হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এরইমধ্যে কয়েকজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শেখ হাসিনা বলেন, বিসিএসের প্রশ্ন পেয়ে যারা অফিসার হয়েছেন, তাদেরও ধরা হবে জানিয়ে তিনি বলেন, প্রশ্নফাঁসকারী এবং ক্রেতা, দুজনই সমান অপরাধী। কিন্তু কথাটা হলো, তাদের ধরে দেবে কে? গণমাধ্যম চেষ্টা করলে, খুঁজে দিলে সরকার ব্যবস্থা নেবে।

রোববার (১৪ জুলাই) বিকেল ৪টায় গণভবনে চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নফাঁস নিয়ে সাংবাদিকের এক প্রশ্নে সরকারপ্রধান এ কথা বলেন।

বিএনপির আমলে প্রশ্নপত্র ফাঁসের শুরু হয়েছে দাবি করে শেখ হাসিনা বলেন, ২৪তম বিসিএস হয় ২০০২ সালে। তখন পরীক্ষা হতো না। হাওয়া ভবন থেকে তালিকা যেত। ঢাকা কলেজে একটা বিশেষ কামরা ছিল। সেখানে বসে পরীক্ষা দিয়ে তাদের লোকজন চাকরি পেত। প্রশ্নপত্র ফাঁস ও অনিয়ম তখন থেকেই।

শেখ হাসিনা বলেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর হয়েছি বলেই, দুর্নীতিবাজ ধরা পড়ছে। অনিয়ম-জঞ্জালগুলো পরিষ্কার করছি আমরা। এজন্য আমার ইমেজ নষ্ট হলে হোক, আমি তাদের ধরবোই। এই কর্মকাণ্ড অব্যাহত থাকবে, এখানে কোনো দ্বিধা নেই। অন্যায় করলে কাউকে ছাড় নয়। অন্যায়কারীকে আমি ধরবোই। এতে আমার ইমেজ নষ্ট হবে কি না, তার পরোয়া করি না আমি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় ‘প্যাচ’, নেপথ্যে কী?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১০

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১১

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১২

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৩

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৪

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৫

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৬

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৭

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৮

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৯

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

২০
X