রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০৫:৩১ এএম
আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৫:৫১ এএম
অনলাইন সংস্করণ

রাজাকারের বংশধরদের বিচার দাবিতে সমাবেশের ডাক

মুক্তিযুদ্ধ মঞ্চের লোগো। ছবি : সংগৃহীত
মুক্তিযুদ্ধ মঞ্চের লোগো। ছবি : সংগৃহীত

রাজাকারের বংশধরদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। আজ সোমবার (১৫ জুলাই) সকাল ১০টায় রাজধানী ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালন করবে তারা। মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।

মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধীদের বিক্ষোভের পরই এ ঘোষণা এলো। এ কর্মসূচি সফল করতে মুক্তিযুদ্ধের সপক্ষের সব শক্তিকে শাহবাগে জমায়েতের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সংগঠনটি মনে করে, সংবিধান অনুযায়ী বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা, নারী কোটা, প্রতিবন্ধী কোটা, জেলা কোটা ও আদিবাসী কোটা পুনর্বহাল করা যৌক্তিক।

উল্লেখ্য, গত রাতে রাজধানী ঢাকার শাহবাগে বিক্ষোভ করেছেন ছাত্রলীগের নেতাকর্মী ও বীর মুক্তিযোদ্ধার সন্তানরা। রোববার (১৪ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে তারা মিছিল নিয়ে জড়ো হয়ে সেখানে বিক্ষোভ শুরু করেন। একই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন কোটা বিরোধী আন্দোলনকারীরা।

শাহবাগে বিক্ষোভকারীরা ‘তুমি কে আমি কে, বাঙালি-বাঙালি’সহ জামাত-শিবির বিরোধী স্লোগান দেন। তাদের স্লোগানে আশপাশে উত্তেজনা ছড়ায়। বন্ধ হয়ে যায় একপাশের যান চলাচল।

রাত পৌনে ৩টার দিকে শাহবাগ মোড় থেকে মিছিল নিয়ে ঢাবির টিএসসি হয়ে নীলক্ষেত গিয়ে আবার টিএসসির দিকে যান ছাত্রলীগ নেতাকর্মীরা। এ মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও জবি, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও আশেপাশের বিভিন্ন কলেজ শাখার কয়েক হাজার ছাত্রলীগ নেতাকর্মী অংশ নেন।

এর আগে কোটা বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ছাত্রলীগের নেতাকর্মীরা এসে মধুর ক্যান্টিনে অবস্থান নেন। অপরদিকে শাহবাগ মোড়ে অবস্থানকারীদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরাও ছিলেন।

এদিকে রাত পৌনে ১১টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে ঢাবির শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নেমে আসেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলসহ প্রত্যেকটি হলের শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিলে অংশ নেন। ঢাবিতে বিক্ষোভের খবরে চবি, কুবি, ববি, বেরোবি, খুবি, রাবি, জবি, জাবিসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে’ মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X