কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় মৎস্য সপ্তাহে হাতিরঝিলে নৌ-শোভাযাত্রা

নৌ-শোভাযাত্রার উদ্বোধন করছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী। ছবি : কালবেলা
নৌ-শোভাযাত্রার উদ্বোধন করছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী। ছবি : কালবেলা

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে রাজধানীর হাতিরঝিলের নৌ-র‍্যালির আয়োজন করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। বাংলাদেশ নৌ-পুলিশের সহযোগিতায় হাতিরঝিলে চলাচলকারী ওয়াটার ট্যাক্সি, নৌ-পুলিশের স্পিড বোট, ওয়াটার বাইক নৌ-শোভাযাত্রায় অংশ নেয়।

বুধবার (২৬ জুলাই) বিকেলে হাতিরঝিলের পুলিশ প্লাজা সংলগ্ন ঘাট থেকে এ নৌ-শোভাযাত্রার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশিদ ও নৌ পুলিশ প্রধান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। বিশাল নৌ-শোভাযাত্রাটি পুলিশ প্লাজা জেটি থেকে শুরু হয়ে এফডিসি জেটি পর্যন্ত ঘুরে আবার হাতিরঝিলের পুলিশ প্লাজার জেটিতে এসে শেষ হয়।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, এক সময় দেশে মাছের আকাল ছিল। এখন বিশ্বের ৫২টি দেশে মাছ রপ্তানি হচ্ছে। বিলুপ্তপ্রায় ৩৯টি প্রজাতির মাছ আবার পুনরুদ্ধার করা হয়েছে। মাছের জীবন্ত ব্যাংক তৈরি করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নিয়ে নিরাপদ,উন্নত ও সমৃদ্ধ মৎস্য খাত তৈরিতে মৎস্য অধিদপ্তর,নৌ পুলিশ এবং মৎস্য উৎপাদন,বিপণন ও প্রক্রিয়াজাতকরণের সঙ্গে জড়িত সব সংস্থা/দপ্তরগুলোসহ আমরা সবাই একযোগে কাজ করছি।

এ বছর জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নিরাপদ মাছে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ, ২০২৩ উপলক্ষ্যে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

শোভাযাত্রায় ১৫টি ক্যাটামেরাম বোট, নৌ পুলিশের স্পিড বোট,ফোল্ডিং বোট,ওয়াটার বাইকসহ শতাধিক পুলিশ সদস্য, মৎস্য অধিদপ্তর,বিএফডিসি, মৎস্যজীবী, সহ মৎস্য রক্ষা ও সংরক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থা ও দপ্তর সমূহের প্রতিনিধি ও সদস্যরা অংশ নেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য সম্পদের গুরুত্ব, মৎস্য সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা, মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি ও যথাযথ ব্যবস্থাপনায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের ভূমিকা এবং মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে জনগণকে সম্পৃক্ত করার প্রত্যয়ে প্রতি বছরের মতো এবারও জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, ইলেকট্রনিক মিডিয়ায় মৎস্য সপ্তাহের গুরুত্ব তুলে ধরে সপ্তাহব্যাপী আলোচনা অনুষ্ঠান প্রচার, স্কুল-কলেজ ও জনবহুল স্থানে আলোচনা অনুষ্ঠানের আয়োজন, মৎস্য খাতের সাফল্য নিয়ে ভিডিও প্রদর্শন এবং ঢাকাসহ সকল বিভাগীয় শহরের দর্শনীয় স্থানে মৎস্য খাতে বর্তমান সরকারের অবদান ও অর্জন নিয়ে স্ক্রল ও টিভিসি প্রচার হচ্ছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের কাছ থেকে যে ৮ বৈশিষ্ট্য পায় সন্তান

এনসিপির এক নেতা বহিষ্কার

রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশিরা

‘এসএসসিতে গণিতে কেউ ফেল করবে না’ লক্ষ্য নিয়ে শিক্ষকদের সমন্বিত উদ্যোগ

দিল্লির প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

আইসিএবি’তে সাফা কুইজ, গণ বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

আভিজাত্যপূর্ণ খাবারের নতুন ঠিকানা ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়ল একদল সমর্থক

‘জুলাই সনদ প্রতিষ্ঠার জন্য সরকার ও বিরোধী দলের আলোচনা প্রয়োজন’

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা

১০

হাইড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার

১১

সালমানকে দেখে উদ্বিগ্ন ভক্তরা

১২

শিগগিরই দেশে ফিরছেন না মেসি

১৩

ছাত্রাবাসে নারীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ

১৪

লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনের নেতৃত্বে আবুল হাসান ও আশফাক

১৫

জামালপুরে পৃথক মামলায় একজনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন

১৬

অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

১৭

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

১৮

পাহাড়ি ঢলে ভেসে গেল বিদ্যালয়

১৯

আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প

২০
X