কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০২:০১ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সামুদ্রিক মৎস্য সম্পদের বিপুল সম্ভাবনা রয়েছে: প্রধান উপদেষ্টা

জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। ছবি : সংগৃহীত
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। ছবি : সংগৃহীত

সামুদ্রিক মৎস্য সম্পদের বিপুল সম্ভাবনা আছে। কিন্তু আমরা তা এখনো পুরোপুরি আহরণ করতে পারিনি। আমাদের এ ব্যাপারে উদ্যোগী হতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৮ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, উপকূলীয় অঞ্চলের সম্পদ টেকসইভাবে ব্যবহারের লক্ষ্যে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার। বঙ্গোপসাগরে সঠিকভাবে মৎস্য আহরণে জরিপ ও গবেষণা বাড়াতে হবে।

তিনি বলেন, মাছ আমাদের জন্য প্রকৃতির উপহার, আল্লাহর দান। কিন্তু আমরা প্রকৃতির ওপর অত্যন্ত নির্মম ও নির্দয়। নদীশাসনের কথা বললেও তার যত্ন নেওয়ার কথা বলি না, ফলে ক্ষতিই বাড়ছে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, সামুদ্রিক মৎস্যে বিপুল সম্ভাবনা থাকলেও আমরা তা এখনো পুরোপুরি কাজে লাগাতে পারিনি। আমাদের এখনই উদ্যোগ নিতে হবে। সম্ভাবনার পাশাপাশি দুর্ভাবনাও রয়েছে, তাই প্রকৃতির প্রতি সদয় হতে হবে।

অবৈধ জালের ব্যবহার, নদী ও জলাশয়ে বর্জ্য ফেলা এবং নিষিদ্ধ কীটনাশক প্রয়োগকে উদ্বেগজনক উল্লেখ করে ড. ইউনূস বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাবও মৎস্য উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই পদ্ধতি খুঁজে বের করতে হবে।’

তিনি বলেন, অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি বৃদ্ধিতেও গুরুত্ব দিতে হবে। এজন্য প্রয়োজন সবার সমন্বিত উদ্যোগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১০

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১১

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১২

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৩

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৪

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৯

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

২০
X