কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

নানা আয়োজনে গাকৃবিতে মৎস্য সপ্তাহ উদযাপন

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন। ছবি : কালবেলা
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন। ছবি : কালবেলা

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে ধারণ করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের উদ্যোগে এ আয়োজন করা হয়।

এ মৎস্য সপ্তাহে মাছের পুষ্টিগুণ, মৎস্যসম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ ও এর টেকসই ব্যবহার নিশ্চিতপূর্বক মৎস্য শিল্পের অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরতেই র‍্যালি, পোস্টার প্রদর্শনী, আলোচনা সভা এবং পোনা অবমুক্তকরণ আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালি শেষে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মুর্শিদা খান।

এ সময় বক্তব্য দেন উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ।

এ সময় উপাচার্য বলেন, ‘পানিদূষণের জন্য প্রকৃতির সুস্বাদু অনেক দেশি মাছ আজ বিলুপ্তির পথে। তাই এ বিলুপ্তপ্রায় মাছের জাতগুলো কীভাবে স্বাদু পানিতেও উৎপাদন করা যায় সেদিকে আমাদের অনুষদীয় মৎস্য গবেষকদের মনোযোগ দিতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেন উদ্ধারে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

আরও চার বিশ্ববিদ্যালয়ের ৫ প্রোভিসি নিয়োগ

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ফুটবল খেলে ঘরে ফেরা হলো না ২ শিশুর

সন্ধ্যার মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা

ইসরায়েল থামতে না থামতেই নতুন উত্তেজনা শুরু যুক্তরাষ্ট্র-ইরানের

দেশে স্বর্ণের বাজারে বড় পতন

পুশইন ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৭ বিজিবি

আগুনে পুড়ল ৭ দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি

দেশে আজ স্বর্ণের বাজারদর

১০

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

১১

এই না হলে মেসি? মাঠে নেমে গোল করেই জানিয়ে দিলেন বার্তা

১২

বিএনপি নেতার মাথা ফাটালেন আরেক নেতা

১৩

হাউসবোট ও নৌ-শ্রমিকদের হাতাহাতি, নদীতে পড়ে যুবকের মৃত্যু

১৪

বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনায় হামলার দাবি ইরানের

১৫

বিশ্বকাপ শুরুর একদিন আগেই বড় জয় আর্জেন্টিনার

১৬

মাঠে নেমেই মেসির ঝলক, পেনাল্টিতে এগিয়ে আর্জেন্টিনা

১৭

ঝড়ে লন্ডভন্ড ৩ গ্রাম

১৮

পাল্টা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিল ইরান

১৯

অ্যাপাচি হেলিকপ্টারের ঘটনায় ইরানে হামলার পক্ষে ট্রাম্প

২০
X