কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০৩:৪৪ এএম
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৭:৩৫ এএম
অনলাইন সংস্করণ
কোটা আন্দোলন

জানা গেল ঢাকায় নিহত সেই যুবকের পরিচয়

সবুজ আলী। পুরোনো ছবি
সবুজ আলী। পুরোনো ছবি

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সংঘর্ষের সময় দুই যুবক নিহত হন। এর মধ্যে একজনের পরিচয় আগেই জানা গেছে।

এবার পাওয়া গেল অপর যুবকের পরিচয়। নিহত ওই যুবকের নাম সবুজ আলী। তিনি ঢাকা কলেজের ১৮-১৯ সেশনের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী।

মঙ্গলবার (১৬ জুলাই) মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি সংবাদ মাধ্যমকে জানান।

তিনি বলেন, বিকেলে ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিক ওই যুবকের পরিচয় পাওয়া না গেলেও মধ্যরাতে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে তার পরিচয় শনাক্ত করে।

জানা গেছে, সবুজ আলী নর্থ হলের ২০৫ নম্বর রুমে থাকতেন। তার বাবার নাম বাদশা মিয়া। তার বাড়ি নীলফামারী জেলার সদর থানা এলাকায়।

এ ছাড়াও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ ফেসবুকে নিহত সবুজ আলীর ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি দাবি করেছেন, ‘কোটা আন্দোলনকারীদের হাতে খুন ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী’।

অপরদিকে একই দিনে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় সংঘর্ষে মো. শাহজাহান নামে আরেক যুবক নিহত হন। গুরুতর আহত অবস্থায় সিটি কলেজের সামনের রাস্তায় পড়ে ছিলেন তিনি। সেখান থেকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে শাহজাহানের মা আয়েশা খাতুন হাসপাতালে এসে ছেলেকে শনাক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটাবিরোধী আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

সবার আগে নকআউটে কারা

১০

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

১১

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১২

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১৩

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

১৪

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

১৫

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

১৬

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

১৭

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

১৮

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১৯

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

২০
X