কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ১২:১৭ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবির সব হল সাধারণ শিক্ষার্থীদের দখলে

ঢাবি হল সাধারণ শিক্ষার্থীদের দখলে। ছবি : কালবেলা
ঢাবি হল সাধারণ শিক্ষার্থীদের দখলে। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব হল কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের দখলে। আজ বুধবার (১৭ জুলাই) সকাল পর্যন্ত ক্যাম্পাসের সব হল তাদের নিয়ন্ত্রণে আসে বলে জানা যায়।

সরেজমিনে গিয়ে জানা যায়, গতকাল দিনভর ঢাবি এলাকায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। রাতে আন্দোলনকারীরা হলে ফিরে যায়। পরে গভীর রাত থেকে ঢাবির বিভিন্ন হল থেকে ছাত্র রাজনীতিমুক্ত করার আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। প্রথম রোকেয়া হলের শিক্ষার্থীরা প্রভোস্টকে হলটিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার লিখিত দিতে বাধ্য করেন। পরবর্তীতে একে একে ফজলুল হক মুসলিম হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, মাস্টারদা সূর্যসেন হল, হাজী মুহম্মদ মুহসীন হলে ছাত্র রাজনীতিমুক্ত ঘোষণা করা হয়। মূলত এর মধ্য দিয়ে হলগুলোর দখল নেয় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এর আগে গত ১৫ জুলাই কোটা আন্দোলন শুরু হলে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল, এসএম হল এবং সলিমুল্লাহ মুসলিম হলসহ পাঁচটি হল কোটা আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে আসে। এর ধারাবাহিকতায় আজ বুধাবার সকাল পর্যন্ত তারা ক্যাম্পাসের সকল হল নিয়ন্ত্রণে আনে।

এদিকে হল দখল করার সময়ে কোটা আন্দোলনকারীরা হলের বিভিন্ন কক্ষ ও আসবাবপত্র ভাংচুর করে। এসময় হলে থাকা কয়েকটি মোটারসাইকেলে আগুন ধরিয়ে দেয় তারা। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কোটা আন্দোলনকারীরা পুরো ক্যাম্পাস নিয়ন্ত্রণে আছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ে আজ এক জরুরি সিন্ডিকেট সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার আগেই বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়তে হবে। এ বিষয়টি হল প্রশাসন নিশ্চিত করবে বলে জানান তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটাবিরোধী আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X