কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৪, ০১:৪৩ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৪, ০২:১২ পিএম
অনলাইন সংস্করণ

মিরপুর ১০ নম্বরে সংঘর্ষ, মেট্রোতে যাত্রী ওঠানামা বন্ধ

মিরপুর ১০ নম্বর স্টেশন। পুরোনো ছবি
মিরপুর ১০ নম্বর স্টেশন। পুরোনো ছবি

আন্দোলনকারীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সংঘর্ষ চলছে। যার কারণে সেখানে থাকা মেট্রোরেলের স্টেশনে যাত্রী ওঠানামা সাময়িক বন্ধ রয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকেই কোটা আন্দোলনকারীরা মিরপুর ১০ নম্বরে অবস্থান নিতে শুরু করেন। একপর্যায়ে গাড়ি চলাচল বন্ধ করে দেয় তারা। এ সময় কোটা আন্দোলনকারীদের ঠেকাতে সংঘর্ষে জড়িয়ে পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

দুপক্ষের এই সংঘর্ষের কারণে মিরপুর ১০ নম্বর মেট্রো স্টেশনে মেট্রোরেল থামলেও কোনো যাত্রী ওঠানামা করছে না। নিরাপত্তার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে।

মেট্রোতে থাকা এক যাত্রী এসব তথ্য কালবেলাকে জানিয়েছেন। মিরপুর ১০ নম্বর স্টেশনে যাতে কোনো যাত্রী না নামে এ জন্য বারবার মাইকে বলা হচ্ছে বলেও জানান তিনি।

রাজধানীর শনির আখড়া, কাজলা ও যাত্রাবাড়ী, মেরুল বাড্ডাসহ আরও কিছু জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আবার কোথাও কোথাও আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ এখনো চলছে বলেও জানা গেছে।

গত বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে এক বিবৃতিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন আসিফ মাহমুদ।

বিবৃতিতে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর হামলার প্রতিবাদ, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও একদফা দাবিতে ১৮ জুলাই সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি।’

আসিফ মাহমুদ বলেন, ‘শুধু হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না, অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না। সারা দেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আগামীকালকের কর্মসূচি সফল করুন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব মিজানুর

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১০

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১২

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৩

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৪

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৫

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৬

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৭

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৮

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৯

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

২০
X