কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৪, ১০:৪৬ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৪, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের অভয় দিলেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। পুরোনো ছবি
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। পুরোনো ছবি

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর আহত এবং নিহত শিক্ষার্থীদের পরিচয় জানা যাবে। এ মুহূর্তে সংখ্যা বলা সম্ভব নয়। পরিচয় জানার পর আহতদের চিকিৎসার ব্যবস্থা করব। আন্দোলনে কতজন শিক্ষার্থী হতাহত হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীরা কোনো ধরনের সহিংসতায় জড়িত নয় বলেও মন্তব্য করেন নওফেল।

মঙ্গলবার (২৩ জুলাই) রাজধানীর গুলশানে আইনমন্ত্রী আনিসুল হকের বাসায় সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মন্ত্রী।

তিনি আরও বলেন, যারা শান্তিপূর্ণ কোটা আন্দোলনের সঙ্গে জড়িত ছিল, তাদের ভয়ের কিছু নেই। তাদের অযথা হয়রানি করা হবে না। এমনকি আন্দোলকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনিক বা একাডেমিক কোনো ব্যবস্থাই নেওয়া হবে না। তারা ক্যাম্পাসে নিরাপদে থাকবে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক, জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং আইন ও বিচার বিভাগের সচিবও সেখানে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে নিখোঁজ, সৈকতে মিলল জেলের মরদেহ

কুষ্টিয়া সীমান্তে ফের বিএসএফের পুশইন, বিজিবির পুশ ব্যাক

বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

সম্পত্তির লোভে মাকে নির্যাতন, ছেলে গ্রেপ্তার

যমুনায় নেমেছিল গোসলে, লাশ হয়ে ফিরল ২ শিক্ষার্থী 

ফেসবুকে ‘কোস্টা গ্রুপ অস্ট্রেলিয়া’ খুলে প্রতারণা, আটক ৩

স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে উঠলেন যুবক

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

মতবিনিময় সভায় বক্তারা / জুলাই কারো একার নয়, জুলাই সবার 

আসামির প্রক্সি দেওয়ার সময় আদালতে আটক নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

১০

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

১১

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

১২

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

১৩

ভারতের সাথে পারল না বাংলাদেশ

১৪

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

১৫

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

১৬

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

১৭

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

১৮

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

১৯

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

২০
X