কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ০৫:১৩ এএম
আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০৫:১৪ এএম
অনলাইন সংস্করণ

দূরপাল্লার বাস চলবে

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে অপেক্ষারত বাস। ছবি : সংগৃহীত
রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে অপেক্ষারত বাস। ছবি : সংগৃহীত

কোটাবিরোধী আন্দোলনের নামে চলমান সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে সড়ক যোগাযোগব্যবস্থা। মঙ্গলবার (২৩ জুলাই) আন্তঃজেলার কয়েকটি রুটে বিশেষ নিরাপত্তায় বিচ্ছিন্নভাবে যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল করেছে।

এমন পরিস্থিতিতে সড়ক পরিবহন মালিক সমিতি জানিয়েছে, বুধবার (২৪ জুলাই) থেকে মহাখালী, সায়েদাবাদ ও গাবতলী বাস টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যে বাস ছেড়ে যাবে।

মঙ্গলবার (২৩ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন সংগঠনটির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

তিনি জানান, সকাল ১০টা থেকে সারাদেশে দূরপাল্লার সকল বাস চলবে। তবে ঢাকার অভ্যন্তরীণ রুটে লোকাল বাস চলবে কি না, সেই সিদ্ধান্ত নেবে কোম্পানিগুলো।

এদিকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ট্রেন চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে চট্টগ্রাম থেকে একটি পণ্যবাহী ট্রেন কমলাপুরে এসেছে। ইতোমধ্যে পণ্যও খালাস হয়েছে।

ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার শাহাদাত হোসেন কালবেলাকে বলেন, ট্রেন চালুর বিষয়ে কোনো নির্দেশনা আসেনি। দেশে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করা ও ইন্টারনেট ব্যবস্থা সচল না হলে ট্রেন চালু সম্ভব নয়।

অন্যদিকে সদরঘাট নদীবন্দর থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। পরিস্থিতি শান্ত হলে লঞ্চ চলাচল শুরুর কথা জানিয়েছেন লঞ্চ মালিক ও শ্রমিক নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১০

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১১

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১২

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১৩

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১৪

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১৫

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১৬

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৭

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৮

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৯

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

২০
X