কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪, ০৭:৩৩ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৪, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ছিন্নমূল ৫০০ পরিবারকে রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা

৫০০ পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছেন রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. এম. ইউ. কবীর চৌধুরী। ছবি : কালবেলা
৫০০ পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছেন রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. এম. ইউ. কবীর চৌধুরী। ছবি : কালবেলা

ছিন্নমূল ও খেটে খাওয়া কর্মহীন ৫০০ পরিবারের সদস্যদের হাতে ৭ দিনের খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. এম. ইউ. কবীর চৌধুরী। দেশে প্রায় ২ হাজার পরিবারকে অন্তত ৭ দিনের খাদ্যসামগ্রী প্রদানের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

শুক্রবার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর ইস্কাটন উচ্চ বিদ্যালয়ে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত কর্মহীন, নিম্নবিত্ত, গরিব ও খেটে খাওয়া ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এম. ইউ. কবীর চৌধুরী বলেন, আমি নিজে একজন স্বেচ্ছাসেবক। এই দুর্যোগ মানুষ তৈরি করেছে। দেশের কোটি কোটি টাকার সম্পদ ধ্বংস করেছে। বিআরটিএ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, মেট্রোরেল বিভিন্ন স্থাপনা ধ্বংস করেছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার পাশে দাঁড়াবে। আমাদের প্রতি সরকার প্রধান আস্থা রেখেছেন বলে আমরা সম্মানিত বোধ করছি। আমরা রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের ৭টি মূলনীতি মেনে সংকটাপন্ন সময়ে ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছি। প্রধানমন্ত্রীর চাওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইস্কাটন উচ্চ বিদ্যালয় থেকে আমরা প্রথম ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করলাম। আমাদের কর্মী ও স্বেচ্ছাসেবকরা ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন। ৭ দিনের খাদ্য সামগ্রীতে আমরা প্রতি পরিবারকে সাড়ে ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম সুজি ও ১ লিটার বোতলজাত বিশুদ্ধ পানি প্রদান করেছি।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সোসাইটির ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান চৌধুরী হেলাল, ব্যবস্থাপনা পর্ষদ সদস্য মুন্সী কামরুজ্জামান কাজল, রাজিয়া সুলতানা লুনা, অ্যাডভোকেট মো. মাহবুবার রহমান তালুকদার, মহাসচিব কাজী শফিকুল আযম, ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মো. মিজানুর রহমান, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. এস. এম. খোরশেদ আলম, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ দৌলতুজ্জামান ও উপাধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ মোর্শেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১০

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১১

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১২

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১৩

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১৪

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৫

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৬

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৭

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৮

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৯

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

২০
X