কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ০৬:১০ এএম
অনলাইন সংস্করণ

শক্তিশালী পাসপোর্টে শীর্ষে সিঙ্গাপুর, বাংলাদেশের অবস্থান কত?

সিঙ্গাপুরের পাসপোর্ট (বামে) ও বাংলাদেশের পাসপোর্ট (ডানে)। ছবি : সংগৃহীত
সিঙ্গাপুরের পাসপোর্ট (বামে) ও বাংলাদেশের পাসপোর্ট (ডানে)। ছবি : সংগৃহীত

কোনো দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী তা নির্ভর করে সেটি দিয়ে কতটি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যায়। প্রতি বছর শক্তিশালী পাসপোর্টের র‍্যাঙ্কিং প্রকাশ করে থাকে নাগরিকত্ব সংক্রান্ত পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স । সম্প্রতি প্রতিষ্ঠানটি ২০২৪ সালের পাসপোর্ট ইনডেক্স প্রকাশ করেছে।

হেনলি অ্যান্ড পার্টনার্স এর তথ্যমতে ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা এখন বিশ্বের ১৯৫টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। এই তালিকার দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও স্পেন। দেশগুলো ১৯২টি দেশে কোনোরকম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

শক্তিশালী পাসপোর্ট তালিকায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে ৩ নম্বরে যৌথভাবে অবস্থান করছে অস্ট্রিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও সুইডেনের মত দেশগুলো। যারা ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন ১৯১টি দেশ। এদিকে ইউরোপের আরও ৫টি দেশ বেলজিয়াম, ডেনমার্ক, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ডও ৪ নম্বরেই অবস্থান করছে।

অপরদিকে বাংলাদেশের অবস্থান ৯৭ তম। যেখানে দেশের পাসপোর্টধারীরা ৪০টি দেশে ভিসা ছাড়া বা অন এরাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন।

এ ছাড়া দক্ষিণ এশিয়ায় সব থেকে ভালো অবস্থানে মালদ্বীপ। দেশটি রয়েছে ৫২ তম স্থানে। এই তালিকায় ভারতের অবস্থান ৮২তম, ভূটান ৮৭ তম এবং শ্রীলঙ্কার অবস্থান ৯৩ তম। এ তালিকাতে ২ প্রতিবেশী দেশ পাকিস্তান ১০০ নম্বর ও আফগানিস্তান ১০৩ নম্বরে থেকে পাশাপাশিই অবস্থান করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১০

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১১

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১২

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৩

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৪

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৫

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৬

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৭

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৮

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

২০
X