কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ০১:৪০ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৪, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

মোবাইল ইন্টারনেট কবে চালু হবে, জানা যাবে কাল

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ফোরজি ইন্টারনেট কবে চালু হবে, সে বিষয়ে আগামী রোববার সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এর আগে গত শুক্র ও শনিবার মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সংগঠন এমটবের সঙ্গে বিটিআরসির বৈঠক হয়।

গত বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন পলক।

তিনি বলেছিলেন, মঙ্গলবার রাত থেকে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর পর এখন পর্যন্ত ১.৫ টেরাবিট ব্যান্ডউইথ সরবরাহ করতে পেরেছি। বৃহস্পতিবারের মধ্যে এটিকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে কাজ করছি। বাণিজ্যিক, অর্থনৈতিক, কূটনৈতিকসহ সামগ্রিকভাবে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সারা দেশেই ব্রডব্যান্ড পৌঁছে দিতে সিদ্ধান্ত নিয়েছি।

এক প্রশ্নের জবাবে পলক বলেন, মোবাইল ইন্টারনেটের বিষয়ে আরও দুএক দিন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী শক্র বা শনিবার এমটবের সঙ্গে বৈঠক হবে। তাদের একটা প্রস্তুতির বিষয়ে আছে। আগামী রবি বা সোমবার নাগাদ মোবাইল ইন্টারনেট চালু করা যায় কি না, সে বিষয়টি দেখব।

যাদের মোবাইল ইন্টারনেটের মেয়াদ এরই মধ্যে শেষ হয়েছে, তাদের ক্ষতিপূরণের বিষয়ে পলক বলেন, এ বিষয়ে কী সমন্বয় করা যায়, এমটবসহ সব পক্ষের সঙ্গে আলোচনা করে রোববার এ বিষয়েও সিদ্ধান্ত জানাব। ফেসবুকভিত্তিক ব্যবসায়ী উদ্যোক্তাদের আরও দুই-তিন দিন অপেক্ষার আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X