কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ০৯:৪৩ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৪, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

আরও দুই সমন্বয়ক ডিবি হেফাজতে

বাঁ থেকে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম।
বাঁ থেকে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম।

কোটা সংস্কার আন্দোলনের আরও দুই সমন্বয়ককে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তারা হলেন- সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।

শনিবার (২৭ জুলাই) সন্ধ্যায় তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. জুনায়েদ আলম সরকার।

তিনি গণমাধ্যমকে বলেন, ব্যক্তিগত নিরাপত্তা দিতে ও সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে তথ্য জানতে আজ সন্ধ্যায় সারজিস ও হাসনাতকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার (২৬ জুলাই) বিকেলে রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে ডিবি হেফাজতে নেওয়া হয়। পরে রাতের দিকে ডিবির পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তার স্বার্থে তাদের ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

এ বিষয়ে গত রাত ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, নিরাপত্তার স্বার্থে তাদের ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

বর্তমানে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার ডিবি হেফাজতে আছেন।

ডিবি হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের এই পাঁচ সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এর মধ্যে নাহিদ ইসলাম সমাজবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের; আসিফ মাহমুদ ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের; আবু বাকের ভূতত্ত্ব বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের; সারজিস আলম প্রাণিবিদ্যা বিভাগের আর হাসনাত আবদুল্লাহ ইংরেজি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে ইন্টারনেট চালু, কারফিউ তুলে নেওয়াসহ সরকারকে চার দফা দাবিতে তিন দিন আগে দুই দফায় ৪৮ ঘণ্টার আলটিমেটাম বেঁধে দিয়েছিলেন আন্দোলনকারীরা। শুক্রবার আলটিমেটাম শেষ হয়। এদিন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তাদের নতুন কর্মসূচি ঘোষণা করার কথা ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১০

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১১

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১২

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১৩

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১৪

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৫

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৬

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৭

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৮

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৯

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

২০
X