কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ১২:০৯ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৪, ১২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

র‌্যাবের অভিযানে আরও ১৪ জন গ্রেপ্তার

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

কোটা আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে দেশব্যাপী অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এরই অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার (২৮ জুলাই) সকালে এক বার্তায় এ তথ্য জানিয়েছে র‌্যাব।

র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, গত ২৪ ঘণ্টার অভিযানে ঢাকা থেকে ৬ জন ও ঢাকার বাইরে থেকে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সহিংসতা নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে।

এর আগে গতকাল শনিবার ঢাকায় ৭১ জন ও ঢাকার বাইরে ২১৯ জনসহ সারা দেশে মোট ২৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, চলমান অভিযানে বিএনপিসহ বিরোধী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছেন। তাদের মধ্যে গুরুত্বপূর্ণ নেতাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১০

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১১

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১২

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৩

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৪

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৫

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৬

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৭

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৮

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৯

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

২০
X