কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ভিপিএন নিয়ে মুখ খুললেন মোস্তাফা জব্বার

সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। ছবি : সংগৃহীত
সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। ছবি : সংগৃহীত

ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) নিয়ে এবার মুখ ‍খুললেন সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

সোমবার (২৯ জুলাই) গণমাধ্যমে এক সাক্ষাৎকারে ভিপিএন নিয়ে খোলাখুলি কথা বলেছেন সাবেক এই মন্ত্রী।

মোস্তাফা জব্বার বলেছেন, বিষয়টি খুব স্বাভাবিক যে, যখন কোথাও প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়, তখন মানুষের প্রবণতাই থাকবে সেই প্রতিবন্ধকতা কীভাবে ডিঙানো যায়। এটা খুব স্বাভাবিক যে, প্রযুক্তির দুয়ারে কোনো তালা দেওয়া হলে সে তালা যে কোনো মুহূর্তে যে কেউ খুলে ফেলতে পারে।

তিনি বলেন, ভিপিএন তো এমন না যে এক-দুজন মানুষ ব্যবহার করে। সারা দুনিয়াতে কোটি কোটি মানুষ এটা ব্যবহার করে। অতএব সেটার প্রভাব বাংলাদেশে আগেও ছিল, এখনো আছে।

এদিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে সৃষ্ট বিক্ষোভ-সহিংসতার জেরে সরকার কর্তৃক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধি-নিষেধ আরোপ করায় দেশে এখন ভিপিএনের ব্যবহার ব্যাপক হারে বেড়েছে। ভিপিএন মেন্টরের গবেষক দল জানিয়েছে, গত সপ্তাহে বাংলাদেশে ভিপিএনের চাহিদা বিস্ময়করভাবে পাঁচ হাজার ১৬ শতাংশ বেড়েছে। ২২ জুলাই থেকে এর ব্যবহার শুরু হয়ে তিন দিন পর ২৫ জুলাই তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

তবে ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ভিপিএন ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এই মুহূর্তে অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন অ্যাপ ব্যবহার করছেন। আমরা অনুরোধ করব তারা যেন ভিপিএন ব্যবহার না করেন। কারণ ভিপিএনের ব্যবহার ঝুঁকিপূর্ণ হতে পারে। ব্যক্তিগত নিরাপত্তা ও তথ্য নিরাপত্তার জন্য আমাদের ভিপিএন ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১০

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১১

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১২

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৩

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৪

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৫

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১৬

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

১৭

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

১৮

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১৯

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

২০
X