কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ
কালবেলায় সংবাদ প্রকাশ

বদলি হলেন সেই ‘ম্যানেজ খালেক’ 

এস এম আব্দুল খালেক। ছবি : সংগৃহীত
এস এম আব্দুল খালেক। ছবি : সংগৃহীত

কালবেলায় সংবাদ প্রকাশের পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ঢাকা আঞ্চলিক অফিসের উপপরিচালক এস এম আব্দুল খালেককে বদলি করা হয়েছে। তাকে বদলি করে মাউশিতে ন্যস্ত করা হয়েছে।

গত সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (সরকারি মাধ্যমিক-১) উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ঢাকা অঞ্চলের উপপরিচালক এ এস এম আব্দুল খালেককে (মূল পদ জেলা শিক্ষা কর্মকর্তা) পরবর্তী পদায়নের জন্য মাউশিতে ন্যস্ত করা হলো। তার জায়গায় মাউশির ঢাকা অঞ্চলের উপপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মো. লুৎফর রহমানকে। তার মূল পদ প্রধান শিক্ষক। এর আগে তিনি নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা ছিলেন।

এর আগে গত ৯ জুলাই ‘মাউশির খালেকের এমপিও ব্যবসা’ শিরোনামে প্রতিবেদন করেছে কালবেলা। তার বিরুদ্ধে সরকারি নির্দেশনা অনুসরণ ছাড়াই একক সিদ্ধান্তে দুই শতাধিক স্কুলের শিক্ষক-কর্মচারীদের এমপিও সুবিধা অনুমোদন এবং এমপিওভুক্ত করার জন্য আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ পাওয়া যায়।

অভিযোগ আছে, আব্দুল খালেক একা নন, এমপিও বাণিজ্যের কাজে শিক্ষা মন্ত্রণালয় ও মাউশির অসাধু কিছু প্রভাবশালী কর্মকর্তা-কর্মচারী তাকে সহযোগিতা করেন। এসব কর্মকর্তাকে অনৈতিক সুবিধা দিয়ে ম্যানেজ করে চলার কারণে শিক্ষা প্রশাসনে তিনি ‘ম্যানেজ খালেক’ হিসেবে পরিচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১১

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১২

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৩

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৪

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৫

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৬

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৭

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১৮

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

২০
X