কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ ঢাকায় নিরাপত্তা জোরদার

ঢাকার নিম্ন আদালতের সামনে বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন। ছবি : কালবেলা
ঢাকার নিম্ন আদালতের সামনে বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন। ছবি : কালবেলা

রাজধানী ঢাকায় হঠাৎ নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দলটির ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করার পর পরই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (০১ আগস্ট) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপশি যেকোনো ধরনের সন্ত্রাস-নাশকতা মোকাবিলা করতে ঢাকা মহানগর পুলিশ প্রস্তুত রয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারকে কেন্দ্র করে গড়ে উঠা আন্দোলনের তীব্রতা এই মুহূর্তে কিছুটা কমলেও যে কোনো সময় আবারও পরিস্থিতি খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ধারণা করা হচ্ছে, জামায়াত-ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্তে দলটির নেতাকর্মীরা মরণ কামড় দিয়ে মাঠে নামতে পারেন। এসব বিষয় মাথায় রেখে নিরাপত্তা ছক তৈরি করেছে পুলিশ। নিজ নিজ এলাকাকে নিরাপদ রাখতে ডিএমপির সদর দপ্তর থেকে কোন ধরনের সাপোর্ট প্রয়োজন, তা দ্রুত জানাতে আটটি অপরাধ বিভাগের উপকমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে জামায়াত-শিবির কোন ধরনের সহিংসতা করলে তা দমনের সক্ষমতা সরকারের রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বৃহস্পতিবার সন্ধ্যায় জামায়াত-শিবির ও এর অঙ্গ-সংগঠনকে ‘নিষিদ্ধ সত্তা’ হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, আমরা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি। ওদের বিরুদ্ধে আমরা সেই একাত্তর থেকে যুদ্ধ করছি। সুতরাং এগুলো দমনে আমাদের সক্ষমতা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১০

আবারও দেশে ভূমিকম্প

১১

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১২

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৩

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৪

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৫

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৭

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৮

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৯

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০
X