কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ০৫:৩২ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ইসলামী সমাজের ৩ দফা শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা

সংবাদ সম্মেলনে ইসলামী সমাজের কর্মসূচি ঘোষণা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে ইসলামী সমাজের কর্মসূচি ঘোষণা। ছবি : কালবেলা

শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে সহিংসতায় প্রাণহানি ও উদ্ভূত পরিস্থিতিতে তিন দফা শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ।

রোববার (৪ আগস্ট) দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে ইসলামী সমাজের আমির হজরত সৈয়দ হুমায়ূন কবীর এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচিসমূহ হলো- আগামী ২৪ আগস্ট বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে মানবাধিকার সমাবেশ, ২১ সেপ্টেম্বর বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড ট্রাক স্ট্যান্ডে মানবাধিকার সমাবেশ এবং ২৬ অক্টোবর বিকেল ৩টায় গাজীপুর সদরের শিববাড়ি মোড়ে মানবাধিকার সমাবেশ। ২৭, ২৮ ও ২৯ আগস্ট গাজীপুর সদরের বটতলা উনিশে চত্বর থেকে জাতীয় প্রেস ক্লাব অভিমুখে তিন দিনব্যাপী শান্তিপূর্ণ গণজাগরণ যাত্রা। দেশব্যাপী টিমভিত্তিক গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ এবং দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিগণের সঙ্গে মতবিনিময় ও চিঠি প্রদান করা হবে।

ইসলামী সমাজের আমির সরকার, প্রশাসন, সাংবাদিক, সুশীল সমাজ, ছাত্র-জনতাসহ দেশবাসী সকলকে সংঘাত ও সংঘর্ষের পথ পরিহার করে ইসলামী সমাজের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সমাজ ও রাষ্ট্রে সৃষ্টিকর্তা আল্লাহর আইন-বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘দেশে চলমান নাজুক পরিস্থিতির মৌলিক কারণসমূহ এবং সমাধানের উপায়’-বিষয়ক এই সংবাদ সম্মেলন হয়।

দেশ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে উল্লেখ করে ইসলামী সমাজের আমির বলেন, দুঃশাসন, দুর্নীতি, লুটপাট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষ দিশাহারা। দেশের মানুষ বিভিন্ন ইস্যুতে দল ও উপদলে বিভক্ত হয়ে অনৈক্যের পথে চলছে। মানুষের জীবনে সুশাসন ও ন্যায়বিচারের পরিবর্তে বৈষম্যের মাত্রা দিন দিন বেড়েই চলছে। চাকরিতে কোটা বৈষম্য ইস্যু নিয়ে আন্দোলন, আন্দোলন দমনের নামে মানুষ হত্যা এবং দেশের উন্নয়নমূলক স্থাপনাসহ মাল-সম্পদ ধ্বংস করার নজিরবিহীন ঘটনা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঘটে গেছে। ছাত্রছাত্রী, শিশু, নারী, সাধারণ মানুষ, সাংবাদিক ও পুলিশসহ শত শত মানুষের প্রাণ ঝরে গেছে। এসব হত্যাকাণ্ড এবং দেশ ও জাতীয় সম্পদ বিনষ্ট করার কাজে কারা জড়িত, যথাযথ তদন্তের মাধ্যমে তাদের বিচার করতেই হবে। আমরা এসব হত্যাকাণ্ডসহ সব অমানবিক কর্মকাণ্ডের তীব্র ক্ষোভ ও নিন্দা জানাই। একই সঙ্গে যারা নিহত ও আহত হয়েছে তাদের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই।

সৈয়দ হুমায়ূন কবীর বলেন, আন্দোলনের শুরুতে সরকার শিক্ষার্থীদের চাকরিতে কোটাসংক্রান্ত ন্যায্য দাবি মেনে নিলে এসব মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হতো না।

তিনি বলেন, বৈষম্য শুধু চাকরির ক্ষেত্রেই নয়, দেশের প্রতিটি সেক্টরে আজ বৈষম্য। শিক্ষা, চিকিৎসা, অর্থনীতিসহ যেদিকেই আমরা তাকাই শুধুই বৈষম্য। সব বৈষম্যমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠন করে মানুষের জীবনে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করে সবার সব অধিকার আদায় ও সংরক্ষণ করতে হলে আল্লাহর রাসুল হজরত মুহাম্মদ (সা.)-এর প্রদর্শিত পদ্ধতিতে সৃষ্টিকর্তা আল্লাহর আইন-বিধান প্রতিষ্ঠার বিকল্প নেই।

ইসলামী সমাজের কেন্দ্রীয় নেতা মুহাম্মাদ ইয়াছিনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় দায়িত্বশীল মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, সোলায়মান কবীর, আমীর হোসাইন, আজমুল হক, মো. নুরুদ্দিন, আসাদুজ্জামান, সেলিম মোল্লা, আবু বকর সিদ্দিক, হাফিজুর রহমান, সোহাগ আহমেদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১০

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১১

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৩

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৪

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৫

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৬

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৭

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৮

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৯

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

২০
X