কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:১১ এএম
অনলাইন সংস্করণ

নির্বাচন কোনোভাবেই ঝুঁকিতে ফেলা যাবে না : সাইফুল হক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আগামী নির্বাচনকে বিতর্কিত করার কোনো অবকাশ নেই। ১৭ বছর ধরে জাতি যে নির্বাচনের অপেক্ষা করছে, সেই নির্বাচনকে কোনোভাবেই ঝুঁকির মধ্যে ফেলে দেয়া যাবে না।

তিনি বলেন, নির্বাচন বিতর্কিত হলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এ রকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও জনগণকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনে পার্টির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক নির্বাচন কমিশনের আরপিও সম্পর্কে ক্ষোভ প্রকাশের পাশাপাশি শঙ্কা ব্যক্ত করে বলেন যে, এর ফলে নির্বাচনে টাকার খেলা আরও বৃদ্ধি পাবে এবং আগামী সংসদে বিত্তবান ও ব্যবসায়ীদের আধিপত্য দেখা যাবে।

তিনি বলেন, নির্বাচনে আসন সমঝোতাকে কেন্দ্র করে যুগপৎ আন্দোলনের শরিকদের মধ্য যে অবিশ্বাস-অনাস্থা তৈরি হয়েছে, তাকে আর বাড়তে দেওয়া যাবে না। রাষ্ট্র, প্রশাসন ও সংবিধানের গণতান্ত্রিক রূপান্তর না হওয়া পর্যন্ত যুগপৎ আন্দোলনের শরিকদের ঐক্যকে ধরে রাখা দরকার।

সাইফুল বলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জুলাই সনদের অন্যতম স্বাক্ষরকারী দল হিসেবে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিন অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’তেই ভোট দেবে। একইসাথে তিনি দেশবাসীকে ‘হ্যাঁ’তেই ভোট দিতে উদাত্ত আহ্বান জানান।

তিনি আরও বলেন, গণভোটে উত্থাপিত প্রশ্নসমুহের ধরন নিয়ে আপত্তি থাকলেও গণঅভ্যুত্থানের রাজনৈতিক অর্জন ধরে রাখতে ‘হ্যাঁ’ সূচকেই ভোট দেওয়া প্রয়োজন।

তিনি ক্ষোভের সঙ্গে উল্লেখ করেন, গণভোটের চারটি ভিন্ন ভিন্ন প্রশ্নের একটিমাত্র উত্তর দেওয়ার বিধান রাখায় বড় বিভ্রান্তি তৈরি হয়েছে এবং এই বিভ্রান্তির কারণে গণভোটে প্রত্যাশিত ফলাফল পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম, সাইফুল ইসলাম, সিকদার হারুন মাহমুদ, কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী প্রমুখ।

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১০

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১১

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১২

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৩

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৪

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৫

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৭

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৮

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৯

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

২০
X