মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:১০ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

এসিল্যান্ড-সাবরেজিস্ট্রি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ

পেট্রোল বোমার আগুনে পুড়ে গেছে দুটি অফিসের বিভিন্ন গুরুত্বপর্ণ নথিপত্র। ছবি : কালবেলা
পেট্রোল বোমার আগুনে পুড়ে গেছে দুটি অফিসের বিভিন্ন গুরুত্বপর্ণ নথিপত্র। ছবি : কালবেলা

মাগুরা সদর উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় ও সাবরেজিস্ট্রি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাত সাড়ে ৩টার দিকে ভূমি কার্যালয়ের নিচতলার ৫ নম্বর কক্ষের পেছন দিক থেকে জানালা খুলে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় ভূমি কমিশনারের ভবনের নিচতলায় একটি রুমে থাকা জমি-জমার নথিপত্র, কম্পিউটার, প্রিন্টার, টেবিল, চেয়ার ও আসবাবপত্র পুড়ে গেছে।

অপরদিকে প্রায় একই সময়ে সদর সাবরেজিস্ট্রি অফিসের প্রাঙ্গণ দলিল লেখকদের তিনটি রুমে পেট্রোল বোমা হামলা চালায়। সেখানে সদর সাবরেজিস্ট্রারের এজলাসের পেছনের কিছু অংশে আগুন লাগে। এজলাসে তেমন কোনো ক্ষতি না হলেও আগুনে তিন দলিল লেখকের দলিল, টিকিট ও রশিদসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। সেখান থেকে এক বোতল পেট্রোলসহ বেশ কয়েকটি খালি বোতল পেয়েছে পুলিশ।

মাগুরা ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার মো. আলিম মোল্লা জানান, মাগুরা সদরের সহকারী ভূমি অফিসের কার্যালয় ও সাবরেজিস্ট্রার অফিসে রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুষ্কৃতকারীরা পেট্রোল বোমা নিক্ষেপের ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ অগ্নিকাণ্ডে দুটি প্রতিষ্ঠানে জমি-জমা সংক্রান্ত দলিল ও প্রয়োজনীয় নথিপত্র, আসবাবপত্র পুড়ে গেছে। আগুনে কম্পিউটার পদ্ধতি বৈদ্যুতিক লাইনও বিচ্ছিন্ন হয়ে গেছে।

মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী বলেন, সহকারীর (ভূমি) কার্যালয়ে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। সেখান থেকে পেট্রোল বোমা নিক্ষেপের বোতল জব্দ করা হয়েছে। জড়িতদের আটক করতে পুলিশ কাজ করছে।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোসা. আসমা আক্তার বলেন, রাত ৩টার দিকে দুষ্কৃতকারীরা ভবনের পেছন দিয়ে জানালা ভেঙে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ভবনের নিচে নিচতলার একটি রুম অগ্নিকাণ্ড হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেখানে থাকা কম্পিউটার আসবাবপত্র ও জমির প্রয়োজনীয় নথিপত্র পড়ে নষ্ট হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X