শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সেনাবাহিনীকে ব্রিগেডিয়ার সাখাওয়াতের অনুরোধ

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন। ছবি : কালবেলা
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন। ছবি : কালবেলা

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন সেনাবাহিনীর সদস্যদের অনুরোধ জানিয়ে বলেছেন, ‘অনুরোধ করব সেনাবাহিনীতে যারা আছেন তারা প্রথমে চিন্তা করবেন, তারা (আন্দোলনরতরা) বাংলাদেশি। তাদের রক্ষা করাই সেনাবাহিনীর দায়িত্ব। কোনো ব্যক্তিগত স্বার্থের মধ্যে যাবেন না।’

রোববার (৪ আগস্ট) দুপুরে ছাত্র-জনতার আন্দোলন ঘিরে দেশের বিদ্যমান অবস্থার সংকট নিরসনে করণীয় প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে এ অনুরোধ জানান তিনি।

বক্ত্যের শুরুতে তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে আজকে আমি আসলে কথা বলতে পারছি না। কত শিক্ষার্থী শহীদ হয়েছে তা আমরা জানি না। তারা শুধু আমাদের দেশের সম্পদই নয়, তারা সারা বিশ্বের সম্পদ। আমরা প্রতিরোধ করতে পারি নাই।’

সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি একজন প্রাক্তন সেনাবাহিনীর সদস্য হিসেবে মনে করি আমাদের প্রতিষ্ঠানের সেফটিটা বড় দরকার। এই সেনাবাহিনীর জন্য বয়জ্যেষ্ঠরা অনেক কষ্ট করেছেন। সেটা অনেকেই বলতে পারবে। আমরা এখনো মনে করি আমরা সেনাবাহিনীর সঙ্গে আছি। এটা আমাদের আর্মি।’

তিনি বলেন, ‘গতকাল সেনাপ্রধান কথা বলেছেন আমি জানি না ঠিক উনি কী বলেছেন। একটা কথায় বলব, এটা আমাদের সেনাবাহিনী, আমাদের দেশের সেনাবাহিনী। তারা সব বাঙালি, বাংলাদেশি। তারা যাদের জন্য গেছেন তারাও বাংলাদেশি। তারা আপনাদের সন্তান। তারা উত্তেজিত হয়ে আসছে, ছোট জিনিস থেকে অনেক বড় হয়ে গেছে। বিশাল একটা রাজনৈতিক সমস্য হয়ে গেছে সেদিকে আমি যাচ্ছি না।’

তিনি আরও বলেন, ‘আমি শুধু এটুকু বলব, অনুরোধ করব সেনাবাহিনীতে আছেন তারা প্রথমে চিন্তা করবেন, তারা বাংলাদেশি। তাদের রক্ষা করাই সেনাবাহিনীর দায়িত্ব। কোনো ব্যক্তিগত স্বার্থের মধ্যে যাবেন না। এই সেনাবাহিনী অন্য সেনাবাহিনীর মতো নয়। এই সেনাবাহিনী তৈরি হয়েছে মুক্তিযুদ্ধের রক্তের মধ্য দিয়ে।’

তিনি বলেন, আমাদের একটা ঐতিহ্য আছে। আমরা টেবিলে বসে ভাগাভাগি করে সেনাবাহিনী হয়নি। আমরা চাই না আমাদের হাত কোনোভাবেই রঞ্জিত হোক। আমি এটুকুই বলব আসুন আমারা আমাদের প্রতিষ্ঠানটাকে প্রটেক্ট করি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১০

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১১

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১২

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৩

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৪

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৫

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৬

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৭

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৯

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

২০
X