কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

‘জাতীয় সম্পদ ধ্বংস, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটতরাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’

ঢাবি মধুর ক্যান্টিনে সাংবাদিকদের ব্রিফকালে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। ছবি : কালবেলা।
ঢাবি মধুর ক্যান্টিনে সাংবাদিকদের ব্রিফকালে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। ছবি : কালবেলা।

সম্পূর্ণ বিজয় এখনো অর্জিত হয়নি উল্লেখ করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বলেছে জাতীয় সম্পদ ধ্বংস, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটতরাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পাশাপাশি সংবেদনশীল এ মুহূর্তে প্রতিটি নাগরিকে শান্তি বজায় রাখার আহ্বান জানান তারা।

সোমবার (০৫ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মধুর ক্যান্টিনে সাংবাদিকদের এ কথা জানায় সংগঠনটি।

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে ঢাবি সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা বলেন, গণতন্ত্রের এই বিজয়ের মুহূর্তে সব নাগরিককে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। একইসঙ্গে জুলাই হত্যাকাণ্ডে নিহত শহীদদের স্মরণ করছি। তবে আমরা মনে করিয়ে দিতে চাই, সম্পূর্ণ বিজয় এখনো অর্জিত হয়নি। এই সংবেদনশীল মুহূর্তে প্রতিটি নাগরিকের কাছে আমাদের অনুরোধ, আপনারা দয়া করে শান্তি বজায় রাখুন।

তিনি বলেন, আমাদের জাতীয় সম্পদ গণভবন, সংসদ ভবনসহ যে কোনো ধ্বংস, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটতরাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ ধর্ম-বর্ণ ও লিঙ্গ-নির্বিশেষে সবার। ভিন্ন ধর্ম, ভিন্ন মতাদর্শ ও ভিন্ন পরিচয়ের সবার সুরক্ষার দায়িত্ব আমাদের সবার। এই অর্থহীন হিংসা-বিদ্বেষ ও প্রতিশোধ পরায়ণতা অনেক ত্যাগের বিনিময়ে পাওয়া আমাদের এই অর্জনকে প্রশ্নবিদ্ধ করবে। তাই আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে জনগণকে শান্তি বজায় রাখার অনুরোধ করছি। আপনারা ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে বিরত থাকুন।

প্রশ্নের জবাবে ডা. হারুন অর রশিদ বলেন, আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আসবেন, তারা অসাম্প্রদায়িক হবেন এবং লুণ্ঠনের অভিযোগ আছে- এমন কাউকে যাতে সেখানে রাখা না হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১০

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১১

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৩

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৬

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৭

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৮

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৯

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

২০
X