শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ
সমন্বয়কদের বক্তব্য

সরকারে থাকতে পারবে না ফ্যাসিবাদের দোসর-সমর্থক কেউ

অনুষ্ঠানে ছয় সমন্বয়ক। ছবি : সংগৃহীত
অনুষ্ঠানে ছয় সমন্বয়ক। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন, ছাত্রজনতা মিলে অভ্যুত্থানের সূচনা হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের একটি রূপরেখা এই ছাত্রজনতা, নাগরিক সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করা হবে। এই সরকারে ফ্যাসিবাদের দোসর-সমর্থক কেউ থাকতে পারবে না।

সোমবার সন্ধ্যায় একটি বেসরকারি টেলিভিশনের আন্দোলনের নয় সমন্বয়ক মুখোমুখি হন। এ সময় নাহিদ ইসলাম এ কথা জানান।

সমন্বয়করা জানান, তারা বাংলাদেশের সামগ্রিক অবস্থার পরিবর্তন চান। নাহিদ ইসলাম বলেন, তারা এমন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চান যেখানে বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদী, স্বৈরতান্ত্রিক বা আরেকটি শেখ হাসিনার জন্ম না হয়।

সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, আজ রাত ৮টায় কারওয়ানবাজারের সার্ক ফোয়ারায় সংবাদ সম্মেলনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা তুলে ধরা হবে। এ ব্যবস্থায় গ্রহণযোগ্য ব্যক্তিদের অন্তর্বর্তীকালীন সরকারে আমন্ত্রণ জানানো হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একদফা ঘোষণার দিনই তারা বিজয় সুনিশ্চিত ভেবেছিলেন। যতদিন সব দাবি পূরণ না হবে তত দিন তারা রাজপথে থাকবেন।

নিজেদের দাবি সম্পর্কে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই গত ১৬ বছরের সব রাজনৈতিক বন্দিকে মুক্তি দিতে হবে। এ ছাড়া সব রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার হতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

সমন্বয়েকরা জানান, দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চান। সবকিছুর পুনর্গঠন করা হবে এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে গণতান্ত্রিক সরকার উপহার দিতে হবে।

আরেকে সমন্বয়ক সারজিস আলম এ আন্দোলনকে সফল করার জন্য বাংলাদেশের আপামর জনসাধারণকে কৃতিত্ব দেন। তিনি বলেন, আমরা হয়তো শুরু করেছিলাম। কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি না হলে এটা সম্ভব হতো না। আপামর জনসাধারণের অংশগ্রহণের কারণেই আন্দোলন সফল হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১০

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১১

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১২

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৩

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৪

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৫

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৬

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৭

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৮

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৯

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

২০
X