কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ০২:৫০ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ০৩:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ ও সেনাবাহিনীর ভুল বোঝাবুঝি নিয়ে আইএসপিআরের বিবৃতি

আইএসপিআরের লোগো। ছবি : সংগৃহীত
আইএসপিআরের লোগো। ছবি : সংগৃহীত

সাভারের আশুলিয়া থানা পুলিশ ও সেনাবাহিনীর টহল দলের ভুল বোঝাবুঝি নিয়ে প্রচারিত বিভ্রান্তি ও গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আজ বুধবার (০৭ আগস্ট) সেনাবাহিনীর এক বিবৃতিতে জনসাধারণকে এসব বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস না করার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সবার জান-মাল রক্ষার্থে গত ০৫ আগস্ট, ২০২৪ তারিখে সাভার সেনানিবাস থেকে একটি টহল দল আশুলিয়া থানার কাছাকাছি পৌঁছলে ভুল বোঝাবুঝির কারণে পুলিশের গুলিতে টহল উপ-অধিনায়ক ও একজন অজ্ঞাতনামা ব্যক্তি গুলিবিদ্ধ হন এবং কয়েকজন সেনাসদস্য রাবার বুলেটে আহত হন। তৎক্ষণাৎ আহতদের নিয়ে টহল দলটি সেনানিবাসের উদ্দেশ্যে রওয়ানা হলে, থানা ও আশেপাশে অবস্থানরত পুলিশ সদস্যরা সেনাবাহিনীর টহল দলটির সাহায্য লাভের আশায় বিপরীত দিকে গুলিবর্ষণ করতে থাকে। এক্ষেত্রে দ্রুততার সঙ্গে তাদের চিহ্নিত করে নিরস্ত্র করা হয়।

পুলিশ সদস্যদের সেনানিবাসে আশ্রয় নেওয়ার তথ্য পেয়ে কিছু সংখ্যক বিক্ষুব্ধ জনতা সাভার সেনানিবাসের ডেন্ডাবর মিলিটারি পুলিশ চেকপোস্টের সামনে জড়ো হয় এবং পুলিশ সদস্যদের তাদের নিকট হস্তান্তরের দাবি জানায়। এ পর্যায়ে পুলিশ সদস্যদের নিরস্ত্রকরণ, পরিচয় নিশ্চিতকরণ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিশ্চয়তা প্রদান করা হলে বিক্ষুব্ধ জনতা স্থান ত্যাগ করে।

উল্লেখ্য, এ ঘটনাটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরঞ্জিত করে প্রকাশ করা হয়, যা মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে। বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর ও অসত্য তথ্য বিশ্বাস না করার জন্য অনুরোধ করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X