সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ডিবি কার্যালয়ে সেনাবাহিনীর অভিযান, টাকা উদ্ধার

বাঁয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়। পুরোনো ছবি
বাঁয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়। পুরোনো ছবি

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। কাউন্টার টেরোরিজমের কয়েকটি কক্ষে গুম সেল রয়েছে এমন অভিযোগ ওঠার পর এই অভিযান চালানো হয়। বুধবার বিকেলে সেনাবাহিনী সদস্যরা সেখানে প্রবেশ করেন। এসময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা সেখানে ছিলেন। সেই কক্ষগুলো থেকে এখন পর্যন্ত কাউকে পাওয়া গেছে কি না তা জানা যায়নি।

তবে অভিযানে ডিবি অফিস থেকে ১৩ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় সুজা নামে এক পুলিশ সদস্যকেও আটক করা হয়। তিনি পালানোর চেষ্টা করছিলেন। প্রাথমিকভাবে জানা যায়, তিনি ডিবি মতিঝিল বিভাগের একজন এসআই। তার দাবি, ওই ১৩ লাখ তার জমানো টাকা। তিনি বর্তমান পরিস্থিতির আগেই ব্যাংক থেকে ওই টাকা তুলে ডিবি অফিসে তার ড্রয়ারে রেখেছিলেন। বাড়ি যাবেন বলে টাকা নিতে এসেছিলেন।

এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা অফিসের সামনে ভিড় জমান সাধারণ মানুষ। মূলত তারা ডিবি অফিসের গুম সেলের বিষয়ে খোঁজ নিতে আসেন। এসময় তারা ডিবি কার্যালয়ের সামনে নামাজও আদায় করেন। তারা গণমাধ্যমে অভিযোগ করেন, ডিবি অফিসে গুম সেল আছে। সেখানে অনেক মানুষকে আটকে রাখা হয়েছে। পরে তারা সেনাবাহিনীর সহযোগিতা চান।

অভিযানের সময় ডিবি অফিসে কোনো প্রশাসনিক কর্মকর্তা ছিলেন না। ফলে তাদের সঙ্গে সাধারণ মানুষ ছিলেন। এ সময় সেনাবাহিনীর সদস্যদের তদারকি মাধ্যমে ডিবি অফিসের ভেতরে কেউ আটক থাকলে তাদের মুক্তির আহ্বান জানান সাধারণ জনতা।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে যে রেকর্ড গড়লেন ইয়ামাল

গোলশূন্য সমতায় বিরতিতে আর্জেন্টিনা-স্পেন

স্পেনের পাসিং ফুটবলে ‘দিশেহারা’ আর্জেন্টিনা

হাইড্রেশন ব্রেকের আগে মেসিদের বিপক্ষে স্পেনের দাপট

ব্রাজিলিয়ান কিংবদন্তির রেকর্ড ছুঁলেন মেসি

লামিন ইয়ামালের নামের পেছনে যে হৃদয়ছোঁয়া গল্প

২০১০–এর সঙ্গে অবিশ্বাস্য ৭ মিল, আবারও কি বিশ্বকাপ জয়ের পথে স্পেন?

ফাইনালে মেসিকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

শেষ মুহূর্তে ৩ পরিবর্তন, আর্জেন্টিনার শুরুর একাদশ ঘোষণা

স্পেনের একাদশ ঘোষণা

১০

জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেব না:  আমান

১১

ফাইনালের আগে যে বার্তা দিয়ে আলোচনায় ইয়ামাল

১২

ফাইনালের আগে ও মাঝে ঝড় তুলবেন শাকিরা-বিটিএস, দেখে নিন সূচি

১৩

স্পেন আগে গোল করলে চ্যাম্পিয়ন হবে কোন দল জানালেন জার্মান কিংবদন্তি

১৪

আদালত জামিন দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্বামীকে মারধর, কারাগারে স্ত্রী

১৫

‘প্রধানমন্ত্রী যে বাংলাদেশ চান মন্ত্রী-এমপিরা সেই রাজনীতিকে ধারণ করছে না’

১৬

ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই সনদকে ইস্যু করতে চায় বিরোধী দল: খোকন

১৭

হবিগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

১৮

টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক

১৯

যুদ্ধ শুরু হওয়ার পর মোজতবা খামেনির সঙ্গে এখনো সাক্ষাৎ হয়নি: আরাগচি

২০
X