কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ১১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বিবিএস বৈষম্য নিরসন প্ল্যাটফর্ম গঠন

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর লোগো। ছবি : সংগৃহীত

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বৈষম্য নিরসন প্লাটফর্ম গঠিত হয়েছে। গত ৭ আগস্ট বিবিএস এর নবম গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তাগণের সমন্বয়ে উপস্থিত কর্মকর্তাদের সর্বসম্মতিতে এ প্ল্যাটফর্ম গঠিত হয়েছে।

এ প্ল্যাটফর্মটি কর্মকর্তা/কর্মচারীদের জন্য কাজের সুষ্ঠু পরিবেশ ও প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিত করাসহ কয়েকটি লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করেছেন।

এ ছাড়া বিবিএস এ গড়ে ওঠা অন্যায্য সুবিধাভোগীদের সিন্ডিকেট অবদান করে সকল কর্মকর্তাদের জন্য ন্যায্যতা ও সাম্যতার ভিত্তিতে কর্মপরিবেশ নিশ্চিত করা; বিবিএস এর প্রাতিষ্ঠানিক কাঠামো (অগানোগ্রাম) যুগোপযোগী করে বিস্তৃত ও শক্তিশালীকরণ করা; বিবিএস এর উইং/সেল/প্রকল্প/কর্মসূচিতে বিবিএস বহির্ভূত কোনো কর্মকর্তাকে দায়িত্ব প্রদান/পদায়ন যেন না করা হয় তা নিশ্চিত করা এবং বিবিএস এর সব কার্যক্রমে বিবিএস বহির্ভূত কর্মকর্তা যারা উপসচিব বা যুগ্মসচিব হিসেবে বর্তমানে কর্মরত রয়েছে সেসব পদে বিবিএস এর কর্মকর্তাদের পদায়ন নিশ্চিত করা: বিবিএস এর সকল স্তরের কর্মকর্তা/কর্মচারীদের পদোন্নতির সুযোগ নিশ্চিত করা; সম্পূর্ণ পেশাদারিত্বের ভিত্তিতে সরকারি পরিসংখ্যান প্রকাশের সুযোগ সৃষ্টি করা; পরিসংখ্যান আইন, ২০১৩-এর যথাযথ বাস্তবায়ন এবং এ আইনে বিদ্যমান অসঙ্গতি দূর করে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)'র আলোকে একটি আন্তর্জাতিক মানের পেশাদারত্ব নিশ্চিতকরণে পরিসংখ্যান আইন, ২০১৩ যুগোযোগী করে সংশোধন করা এবং বিবিএসের কোনো কর্মকর্তার বিরুদ্ধে অন্যায্যভাবে প্রশাসনিক/অন্য কোনো প্রকার ব্যবস্থা গৃহীত হলে অত্র প্ল্যাটফর্মের সব কর্মকর্তার সার্বিক সহযোগিতা প্রদান করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X