কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০৮:৪৫ এএম
অনলাইন সংস্করণ

২৪ দিন পর মেইল-কমিউটার ট্রেন চলাচল শুরু

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

মঙ্গলবার (১৩ আগস্ট) থেকে সারা দেশে শুরু হয়েছে মেইল/এক্সপ্রেস/লোকাল/কমিউটার ট্রেন চলাচল। ২৪ দিন পর এই ট্রেন চলাচল শুরু হয়েছে। নির্দিষ্ট স্টেশন থেকে নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো। এর আগে সোমবার (১২ আগস্ট) থেকে মালবাহী ট্রেন চলাচল শুরু হয়।

গত ১১ আগস্ট (রোববার) বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খান এক বিজ্ঞপ্তিতে জানান, মালবাহী ট্রেন ১২ আগস্ট থেকে, মেইল/এক্সপ্রেস/লোকাল/কমিউটার ট্রেন ১৩ আগস্ট থেকে এবং আন্তঃনগর ট্রেন ১৫ আগস্ট থেকে পর্যায়ক্রমে চলাচল করবে। আন্তঃনগর ট্রেনের টিকিট ক্রয় করা যাবে ১২ আগস্ট (সোমবার) বিকেল ৫টা থেকে। তবে সাময়িকভাবে বন্ধ থাকবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল।

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা (এসিওপিএস) কামাল আখতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, দেশজুড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ১৯ জুলাই (শুক্রবার) থেকে গত ৫ আগস্ট (সোমবার) পর্যন্ত আন্তঃনগর ট্রেনের কোচে আগুন দেওয়াসহ কোচের দরজা ও জানালার গ্লাস ভেঙে ফেলার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

এছাড়াও জয়ন্তিকা এক্সপ্রেসের ১৩টি কোচের ৫৮টি জানালা ও ১৮টি দরজা, জামালপুর এক্সপ্রেসের ৬টি কোচের জানালা এবং পারাবত এক্সপ্রেসের ১৬টি কোচের ১৪১টি জানালা ও ২৭টি দরজার কাচ ভাঙচুর করা হয়।

চিঠিতে আরও বলা হয়, বর্তমানে রেকগুলো ময়মনসিংহে ও আখাউড়ায় রয়েছে। বেজ স্টেশন এবং পাহাড়তলী শেডে পাঠিয়ে ক্ষতিগ্রস্ত কোচগুলো মেরামত করতে হবে, যা করতে সময় লাগবে।

উল্লেখ্য, ঢাকা-জামালপুর-ভূঞাপুর-ঢাকা রুটে জামালপুর এক্সপ্রেস ট্রেন এবং ঢাকা-সিলেট-ঢাকা রুটে পারাবত এক্সপ্রেস চলাচল করে।

এর আগে বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনের মুখে গত ১৮ জুলাই (বৃহস্পতিবার) থেকে দেশের বিভিন্ন জায়গায় ধাপে ধাপে বন্ধ হয় ট্রেন চলাচল। তবে হাসিনা সরকারের কারফিউ জারির পর ১৯ জুলাই (শুক্রবার) থেকে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল । এর মধ্যে সীমিত পরিসরে গত ১-৩ আগস্ট পর্যন্ত কমিউটার ট্রেন চলাচল করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে সৌদি আরবের পতাকা মাটিতে না রাখার কারণ কী

এক লাখ টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে এমটি নিনেমিয়া

৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড

প্রশ্নফাঁস ঠেকাতে টেলিগ্রাম নিষিদ্ধ করল ভারত

বেনজীরকে ফেরাতে চিঠি দিয়েছে দুদক

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর মৌলভীবাজার

ফেসবুকে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা মেটার

জুলাই সনদ নিয়ে সংসদে সমাধান না হলে রাজপথে হবে: ডা. শফিকুর

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

সীমান্তে মায়ের আকুতি, ‘আমার সন্তানকে বাঁচান’

১০

ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরা / বেদে পল্লীর সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

১১

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

১২

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

১৩

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

১৪

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

১৫

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

১৬

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

১৭

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

১৮

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

১৯

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

২০
X