কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার নিরাপত্তায় পুলিশ এসকর্ট

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পুরোনো ছবি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পুরোনো ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় পুলিশ এসকর্ট নিয়োগের আদেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারের বরাত দিয়ে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

২০১৪ সালে বিরোধীদলীয় পদ হারানোর পর পুলিশ এসকর্ট প্রত্যাহার করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার।

এদিকে পাসপোর্টও ফিরে পেয়েছেন খালেদা জিয়া। ৬ আগস্ট তার পাসপোর্ট নবায়নের সব প্রক্রিয়া সম্পন্ন হয়।

পরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের পক্ষে তার প্রতিনিধির কাছে নবায়ন করা মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) হস্তান্তর করা হয় বলে জানা গেছে।

বেগম খালেদা জিয়া এখন বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

‘হঠাৎ অসুস্থ বোধ করায়’ গত ৮ জুলাই ভোররাতে তাকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে বসুন্ধরার এ হাসপাতালে ভর্তি করা হয়।

এমন অবস্থায় গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। পর দিন ৬ আগস্ট বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

টিকটক করায় স্ত্রীকে হত্যা

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১০

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১১

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১২

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৩

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

১৫

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

১৬

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

১৭

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১৮

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

১৯

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

২০
X