কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ০৭:৪৫ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

চুক্তিতে সচিব হলেন অবসরপ্রাপ্ত ৫ কর্মকর্তা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

অবসরে যাওয়া পাঁচ অতিরিক্ত সচিবকে চুক্তিভিত্তিক সচিব নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগপ্রাপ্ত এসব সচিবকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, রেলপথ মন্ত্রণালয় এবং রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগে পদায়ন করা হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চুক্তিতে নিয়োগপ্রাপ্তদের মধ্যে ড. শেখ আব্দুর রশিদকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে, মো. এহছানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে, ড. মোহাম্মদ আব্দুল মোমেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে, ড. নাসিমুল গনিকে রাষ্ট্রপতি কার্যালয়ের জন-বিভাগে, এবং এম এ আকমল হোসেন আজাদকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নিয়োগ দেওয়ার তিন দিনের মাথায় মো. মোকাব্বির হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে বদলি করা হয়েছে।

গত ১৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নিয়োগ পান বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মো. মোকাব্বির হোসেন। ওইদিনই জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাংগীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে মোকাব্বিরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে বদলি করে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছিল। হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার তাকে গত ৪ দিন আগে বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পদায়ন করে। সেখানে থেকে ফের তাকে গতকাল সরিয়ে দেওয়া হলো।

অন্যদিকে শনিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খানকে বদলি করে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব ) করা হয়েছে।

পাঁচজনকে নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবদের অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য চুক্তিতে এই নিয়োগ দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রশাসনে গত কয়েকদিনে ব্যাপক রদবদল আনা হয়েছে। আওয়ামীপন্থি হিসেবে পরিচিতি কর্মকর্তাদের সরিয়ে সেখানে তুলনামূলক নিরপেক্ষ ও যোগ্য কর্মকর্তাদের পদায়ন করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১০

আবারও দেশে ভূমিকম্প

১১

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১২

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৩

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৪

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৫

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৭

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৮

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৯

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০
X