কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ০৬:৪৯ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

৩১ গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ করেছে বিএনপি: মালিক সমিতি

শনিবার রাতে উত্তরায় একটি বাসে আগুন দেওয়া হয়। পুরোনো ছবি
শনিবার রাতে উত্তরায় একটি বাসে আগুন দেওয়া হয়। পুরোনো ছবি

এক দফা দাবি আদায়ে বিরোধী দল বিএনপির ডাকা অবস্থান কর্মসূচির নামে পরিকল্পিতভাবে রাজধানীতে চলাচল করা বিভিন্ন পরিবহনের সাতটি গাড়িতে অগ্নিসংযোগ ও সম্পূর্ণ ধ্বংসসহ ৩১টি গাড়ি ভাঙচুর করেছে বলে দাবি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির।

রোববার (৩০ জুলাই) সমিতির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মালিক-শ্রমিক নেতাদের এক যৌথ বিবৃতিতে এ দাবি করা হয়েছে।

সেই সঙ্গে আন্দোলনকারীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান পরিবহন মালিক শ্রমিক নেতারা।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা, মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান ও সাধারণ সম্পাদক ওসমান আলী বিবৃতিতে বলেন, গত ২৯ জুলাই বিএনপির ডাকা অবস্থান কর্মসূচির নামে পরিকল্পিতভাবে ঢাকা শহরে চলাচলকারী বিভিন্ন পরিবহনের সাতটি গাড়িতে অগ্নিসংযোগ করে সম্পূর্ণ ধ্বংস ও ৩১টি গাড়ি ভাংচুর করেছে।

নেতৃবৃন্দ বলেন, ২০১৪-১৫ সালে বিএনপি-জামায়াত আন্দোলনের নামে সারা দেশে ৫ হাজার গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে। ৯২ জন শ্রমিককে হত্যা করেছে। অতীতের মতো আবারও আন্দোলন কর্মসূচির নামে সহিংসতা শুরু করেছে।

আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও কোনোভাবেই বরদাস্ত করা যায় না- বিবৃতিতে এমন হুঁশিয়ারি উচ্চারণ করে নেতৃবৃন্দ বলেন, ঘটনার সাথে জড়িতদের জরুরিভাবে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত গাড়িগুলোর ক্ষতিপূরণ আন্দোলনকারীদের কাছ থেকে আদায় করে দিতে সরকারের প্রতি দাবি জানান তারা।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১০

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১১

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১২

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৩

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৪

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৫

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৬

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৮

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৯

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

২০
X