বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ১০:৩৫ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৩, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের গান্ধীবাদী প্রতিনিধিদের কালবেলা কার্যালয় পরিদর্শন

মঙ্গলবার মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত হরিজন সেবক সংঘের সভাপতি ড. শঙ্কর কুমার সান্যালের নেতৃত্বে ৮ সদস্যের ভারতীয় গান্ধীবাদী প্রতিনিধি দল দৈনিক কালবেলা কার্যালয় পরিদর্শন করেছেন।
মঙ্গলবার মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত হরিজন সেবক সংঘের সভাপতি ড. শঙ্কর কুমার সান্যালের নেতৃত্বে ৮ সদস্যের ভারতীয় গান্ধীবাদী প্রতিনিধি দল দৈনিক কালবেলা কার্যালয় পরিদর্শন করেছেন।

মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত হরিজন সেবক সংঘের সভাপতি ড. শঙ্কর কুমার সান্যালের নেতৃত্বে ৮ সদস্যের ভারতীয় গান্ধীবাদী প্রতিনিধি দল আজ মঙ্গলবার বিকেলে দৈনিক কালবেলা কার্যালয় পরিদর্শন করে। এ সময় তাদের স্বাগত জানান দৈনিক কালবেলার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- হরিজন সেবক সংঘের সহসভাপতি লক্ষ্মী দাস, সাবেক সংসদ সদস্য নরেশ ইয়াদব, সম্পাদক সঞ্জয় রায়, নির্বাহী সদস্য কানওয়ার শেখর ভিজেন্দ্র, জয়েশ ভাই পাটেল, পি মারুথি ও সাবেক সংসদ সদস্য রাজু ভাই পারমার। তাদের সঙ্গে ছিলেন বেসরকারি সংস্থা ডরপর প্রতিষ্ঠাতা ও সিইও এএইচএম নোমান এবং উপনির্বাহী পরিচালক যোবায়ের হাসান। গান্ধীবাদী প্রতিনিধি দলটি পত্রিকার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে।

শঙ্কর কুমার সান্যাল জানান, নোয়াখালীর গান্ধী আশ্রম ট্রাস্টের আমন্ত্রণে তারা ৬ দিনের সফরে গত শুক্রবার বাংলাদেশে এসেছেন। তারা এ দেশের আতিথেয়তায় মুগ্ধ। সবখানেই তারা সম্পর্কের উষ্ণতা অনুভব করছেন।

প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশ ও এ দেশের মানুষের উচ্ছ্বসিত প্রশংসা করেন। তারা বলেন, দুদেশের মধ্যে ভাষা, সংস্কৃতিসহ অনেক মিল ছাড়াও বাংলাদেশের সঙ্গে ভারতের রক্তের সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক আরও জোরদারে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সন্তোষ শর্মা কালবেলার নবযাত্রা নিয়ে প্রতিনিধি দলকে অবহিত করেন। তিনি বলেন, কালবেলায় শুরু থেকেই বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সব পর্যায়ে দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ আরও নিবিড় করার ওপর জোর দেন তিনি।

মতবিনিময়ে অংশ নেন দৈনিক কালবেলার উপসম্পাদক দীপঙ্কর লাহিড়ী, নগর সম্পাদক রাজু আহমেদ, পরিচালক (সেলস মার্কেটিং ও অপারেশন) আহসানুজ্জামান রিমন, সার্কুলেশন বিভাগের মহাব্যবস্থাপক রিয়াজ শাহী, প্রধান অর্থ কর্মকর্তা মো. আবুল কাশেম, অনলাইন সম্পাদক পলাশ মাহমুদ, সিনিয়র রিপোর্টার রীতা ভৌমিক প্রমুখ।

মতবিনিময়ের পর প্রতিনিধি দলের সদস্যরা কালবেলার বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X