কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০৪:২৪ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

নিউমার্কেটে ব্যবসায়ী হত্যা : মামলার আসামি হাসিনা-কাদের-আরাফাত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও মোহাম্মদ এ আরাফাত। ছবি : সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও মোহাম্মদ এ আরাফাত। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ (৪৫)। ওই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও মোহাম্মদ এ আরাফাতসহ ১৩০ জনের নামে নিউমার্কেট থানায় মামলা দায়ের হয়েছে।

গতকাল বুধবার (২১ আগস্ট) নিহত ওয়াদুদের আত্মীয় আব্দুর রহমান বাদী হয়ে এই মামলা করেন। এ ছাড়া এই মামলায় অজ্ঞাতনামা আরও ২৫০-৩০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেট এক নম্বর গেটের সামনে আসামিগণের সরাসরি নির্দেশ ও অংশগ্রহণে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, রাবার বুলেট ও গুলি বর্ষণ করলে ৭-৮ জনের বেশি আহত হন। ওই সময় প্রিয়াঙ্গন শপিং সেন্টারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফিরছিলেন আব্দুল ওয়াদুদ। আসামিদের নিক্ষিপ্ত এলোপাতাড়ি গুলি তার মাথার পেছনে লাগে।

এজাহারে আরও বলা হয়, আহতবস্থায় ওই ব্যবসায়ীকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে ২১ জুলাই হাসপাতালে ভগ্নীপতি ওয়াদুদের লাশ শনাক্ত করেন মামলার বাদী আব্দুর রহমান। নিহতের দাফন প্রক্রিয়াসম্পন্ন ও সাক্ষীদের কাছ থেকে আসামিদের নাম সংগ্রহ করে এজাহার দায়েরে বিলম্ব হয়েছে।

মামলার বিষয়ে নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার জালাল উদ্দীন আহমেদ জানিয়েছেন, এ সংক্রান্ত একটি মামলা হয়েছে। আমরা মামলার তদন্ত করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১০

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১১

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১২

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১৩

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১৪

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১৫

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৬

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৭

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৮

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৯

আবারও দেশে ভূমিকম্প

২০
X