ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ১০:৫৮ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ
ঢাবিতে গণত্রাণ কর্মসূচি

চারদিনে মোট সংগ্রহ ৫ কোটি ২৩ লাখ, ব্যয় ৩০ লাখ ১২ হাজার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘গণত্রাণ সংগ্রহ’ কর্মসূচিতে অনলাইন-অফলাইন মিলিয়ে মোট ৫ কোটি ২৩ লাখ ৩ হাজার ৬০৩ টাকা ৬৮ পয়সা সংগ্রহ করা হয়েছে। অন্যদিকে এই ৪ দিনে বিভিন্ন খাতে মোট ব্যায়ের পরিমাণ ৩০ লাখ ১২ হাজার ৯৭০ টাকা।

রবিবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানানো হয়। এদিন বিকেল ৫টা পর্যন্ত এই টাকা সংগ্রহ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য প্রদান করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান, মিডিয়া ও কমিউনিকেশন উইং-এর প্রধান রেজওয়ান আহম্মেদ রিফাত ও টিএসসি বুথের প্রধান সমন্বয়ক অদিতি।

এসময় সমন্বয়করা জানান, মোট পাওয়া অর্থের মধ্যে টিএসসিতে নগদ ৪ কোটি ৩৯ লাখ ১ হাজার ৬৯০ টাকা, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৬২ লাখ ৯৪ হাজার ১২০ টাকা, ব্যাংকিং মাধ্যমে ২১ লাখ ৭ হাজার ৭৯৩ টাকা ৬৮ পয়সা সংগ্রহ করা হয়। ব্যায়ের বিষয়ে বলা হয়, ব্যয়কৃত অর্থ ত্রাণ সামগ্রী, জরুরি ঔষধ, ত্রান রাখার ব্যাগ এবং স্বেচ্ছাসেবকদের খাবার ক্রয় করতে ব্যায় হয়। তার মধ্যে খেজুর বাবদ ১৫ লক্ষ ৭৮ হাজার ৯ শত টাকা, মুড়ি বাবদ ৪ লক্ষ ৩০০ টাকা, বিস্কুট বাবদ ২ লক্ষ ১ হাজার ৫০ টাকা, গুড় বাবদ ২লক্ষ ৫২ হাজার ৮শত ৪০ টাকা, ভলান্টিয়ারদের রাত ও দুপুরের খাবার ৩৯হাজার টাকা, গাড়ির সাথে স্বেচ্ছাসেবক ৮ হাজার টাকা, পলিথিন ১লক্ষ ২হাজার ৫ শত টাকা, বস্তা ১লক্ষ ৭৯ হাজার টাকা, চিনি আড়াই লক্ষ টাকা, রিকশা ও ভ্যান ভাড়া ৬৫০টাকা এবন দড়ি, কলম ও কার্টার বাবদ ৭৩০ টাকা ব্যয় হয়।

সংবাদ সম্মেলনে গণত্রাণ কর্মসূচিতে পাওয়া অর্থ-সামগ্রী বিভিন্ন জেলায় সশরীরে এবং প্রশাসনের সাহায্যে বিতরণের বিষয়ে বলা হয়, রবিবার (২৫ আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত মোট ৫০ ট্রাক ভর্তি ৫০ হাজারের অধিক ত্রাণ সামগ্রী বিভিন্ন এলাকায় পাঠানো হয়। প্রতি ট্রাকে ৮০০-১০০০টি রিলিফ প্যাকেজ (এক পরিবার) এবং ২০-৩০ কেস পানি দিয়ে পরিপূর্ণ করা হয়। প্রতিটি প্যাকেজ একটি পরিবারের জন্য প্রয়োজনীয় শুকনো খাদ্য এবং ওষুধের প্যাকেজ তৈরি করা হয়। তাছাড়া, বিমান বাহিনির তত্ত্বাবধায়নে ৩,০০০ প্যাকেজ হেলিকপ্টারযোগে বন্যাকবলিত দুর্গম অঞ্চলগুলোতে বণ্টন করা হয়েছে এবং ৩,৯৬,৫০০ টাকা নগদ সহায়তা দেয়া হয়েছে।

এ বিষয়ে সমন্বয়ক রেজওয়ান আহম্মেদ রিফাত বলেন, আমরা গত কয়েকদিন ধরে গণত্রাণ কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আজ বিকেল ৫টা পর্যন্ত ৫০টি ট্রাক পূর্ণ করে বন্যা কবলিত এলাকায় পাঠানো হয়েছে। অনেকে একই ত্রাণ দেওয়ায় একটি প্যাকেজ তৈরিতে বিভিন্ন জিনিসের ঘাটতি দেখা যায়। ফলে সংগৃহীত টাকা থেকে সেগুলো ক্রয় করতে হয়েছে। তাছাড়া অসংখ্য স্বেচ্ছাসেবকদের দুপুর ও রাতের খাবারের পেছনেও আমাদের খরচ হয়েছে।

তিনি আরও বলেন, প্রতি ট্রাকে প্রথম দিকে ১০ জন করে স্বেচ্ছাসেবক পাঠানো হয়েছিলো। পরে সেটা কমিয়ে ৫ জন এবং বর্তমানে ৩ জন করে পাঠানো হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

সুপারকম্পিউটারের বিশ্লেষণে উঠে এলো কারা জিতবে বিশ্বকাপ

স্বামীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

১০

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

১১

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

১২

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

১৩

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

১৪

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

১৫

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

১৬

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৭

জন্মদিনে কানাডার সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

১৮

বিশ্বকাপের ‘হাইড্রেশন ব্রেক’ ঘিরে বিতর্ক

১৯

সংসদে হুটহাট নয়, নিয়ম ও সময় মেনে কথা বলতে হবে : স্পিকার

২০
X