কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০৩:৩৭ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ডিএমপিতে ৫৭ কর্মকর্তার পদায়ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লোগো। গ্রাফিক্স : কালবেলা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লোগো। গ্রাফিক্স : কালবেলা

অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৫৭ পুলিশ কর্মকর্তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।

এদিকে রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখের সই করা অপর এক প্রজ্ঞাপনে পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার আট কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করার কথা জানানো হয়েছে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডিআইজি ও অতিরিক্ত আইজিপি (সুপারনিউমারারি) এ কে এম হাফিজ আক্তার শিল্পাঞ্চল পুলিশ ঢাকায় বদলি করা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার ও অতিরিক্ত আইজি (সুপারনিউমারারি) ড. খ. মহিদ উদ্দিনকে টুরিস্ট পুলিশে, ডিএমপির অতিরিক্ত কমিশনার(ডিআইজি) মুনিবুর রহমানকে এপিবিএন হেডকোয়ার্টার্সের ডিআইজি হিসেবে, ডিএমপির উপপুলিশ কমিশনার এবং সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার এবং সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. ইসরাইল হাওলাদারকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে, ডিএমপির উপপুলিশ কমিশনার এবং সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত খোন্দকার নজমুল হাসানকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার এবং সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. মাসুদ করিমকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে ও ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার এবং সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত হাসান মো. শওকত আলীকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X