কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বৈষম্যের অবসান চাইলেন মিজানুর রহমান আজহারী

মাওলানা মিজানুর রহমান আজহারী। ছবি : সংগৃহীত
মাওলানা মিজানুর রহমান আজহারী। ছবি : সংগৃহীত

রাষ্ট্রের সর্বত্র বৈষম্যের অবসান চাইলেন মিজানুর রহমান আজহারী।

বুধবার (২৮ আগস্ট) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে রাষ্ট্রের কর্তাব্যক্তিদের উদ্দেশ্য করে এ পোস্ট করেন।

পোস্ট তিনি লিখেন, বৈষম্যের অবসান ঘটুক সর্বত্র-অর্থনীতি, রাজনীতি, নিয়োগ প্রক্রিয়াসহ দেশের সকল পর্যায়ে। পোস্টে আজহারী বলেন, নিশ্চিত হোক ইনসাফ, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ।

বিশিষ্ট স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী রাষ্ট্রের বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সময়ে কথা বলে থাকেন।

এরআগে গত রোববার (২৫ আগস্ট) রাত ৯টা ২০ মিনিটের দিকে সচিবালয়ের সামনে ঘটে এ ঘটনা। এ ঘটনায় আনসার বাহিনীকে উদ্দেশ্য করে বার্তা দিয়েছেন মিজানুর রহমান আজহারী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি সম্পর্কিত একটি পোস্ট দেন।

পোস্টে আজহারী বলেন, দেশের অসময়ে আনসার বাহিনীর এমন বিশৃঙ্খলা কাম্য নয়। ফ্যাসিস্ট আচরণ করলে, সেটা কীভাবে রুখে দিতে হয়, সে বিষয়ে ছাত্র জনতার অলরেডি পিএইচডি করা হয়ে গিয়েছে। তাই, সংঘর্ষে না জড়িয়ে দায়িত্বশীল আচরণ করুন। শান্তিপূর্ণ উপায়ে সমাধানে আসুন।

চাকরি জাতীয়করণের দাবিতে রোববার সকাল থেকে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছিলেন আনসার সদস্যরা। একপর্যায়ে দুপুরে সচিবালয়ে ঢুকে পড়েন বিক্ষোভকারী আনসারদের একাংশ। তারা সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে ভেতরে ঢুকে পড়েন। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী তাদের প্রতিনিধিদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়। কিন্তু এর কিছুক্ষণ পর আবারও আন্দোলন শুরু করেন আনসার সদস্যরা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

পরে সচিবালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় আনসার সদস্যরা। রাত সোয়া ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

পিডিপির ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১০

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১১

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৩

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৪

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৫

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৬

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৭

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৮

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৯

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

২০
X